সর্বশেষ

জাতীয়হাদী হত্যার দুই আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
অভিযোগ শূন্যে নামাতে ‘জিরো কমপ্লেইন’ থানা গড়ার উদ্যোগ: আইজিপি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
রাজধানীতে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
সারাদেশময়মনসিংহে পুকুর ভরাটের মহোৎসবে বিলীন ১৬০টি পুকুর
মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত, সম্পাদক সোহেল
সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়: ১০ জন গ্রেপ্তার, দুই ভিকটিম উদ্ধার
ঈশ্বরগঞ্জে ৫ লাখ টাকার মাদকসহ ২ জন গ্রেফতার
মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ
গাইবান্ধায় এজাহার গ্রহণে গড়িমসি অভিযোগ, আইজিপির কাছে লিখিত অভিযোগ
ময়মনসিংহ-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ, শুনানির জন্য আবেদন গ্রহণ হাইকোর্টের
নারায়ণগঞ্জে ডিউটিরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই
গাজীপুরে সিজারের সময় প্রসূতির মৃত্যু, সড়ক অবরোধ ও ক্লিনিক ভাঙচুর
ইরানের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে আইনজীবীদের বিক্ষোভ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মৃত্যু
রংপুরে নকল পানীয় ও শিশু খাদ্য জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
রংপুরে জ্বালানীর তীব্র সংকট: যান চলাচল বন্ধ হওয়ার আশংকা
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সৌদিতে মিসাইল হামলায় প্রবাসী মোশারফের মৃত্যু, শোকে পরিবার
চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির বেনাপোলে অভিযান
ভোলাহাটে গভীর নলকূপ পুনঃস্থাপনে পুরাতন ইট ব্যবহারের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জাফলংয়ে কুদ্দুস–রুকন সিন্ডিকেটের দৌরাত্ম্য, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ
কুমিল্লায় ৩ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
নিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিকবাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা
নেতানিয়াহুর সাথে যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধের সমাপ্তি হবে : ট্রাম্প
খেলাটি–টুয়েন্টি বিশ্বকাপ: ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
জাতীয়

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ২:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ–এর প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ নথির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বিষয়টি বার্তা সংস্থা রয়টার্স–কে নিশ্চিত করেন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র, যদিও তিনি এ সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা দেননি।

পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে তুলনামূলকভাবে বেশি হারে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ করেন, সেই দেশগুলোর জন্যই অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করা হচ্ছে। পোস্টে আরও বলা হয়, নতুন অভিবাসীরা যাতে মার্কিন জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি না করেন, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

ফক্স নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সরকারি সহায়তা নেওয়ার সম্ভাবনা রয়েছে—এমন আবেদনকারীদের ক্ষেত্রে যাচাই–বাছাই প্রক্রিয়া নতুন করে মূল্যায়ন করতে চায় পররাষ্ট্র দপ্তর। এই পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ইমিগ্র্যান্ট ভিসা দেওয়া বন্ধ থাকবে। এ সময় কনস্যুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই স্থগিতাদেশ কত দিন বহাল থাকবে, তা এখনো জানানো হয়নি।

ওয়াশিংটন সূত্রে জানা গেছে, অভিবাসী ভিসা স্থগিতের বিষয়ে বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত তথ্য পায়নি। তবে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে কোন দেশের অভিবাসীরা বেশি সরকারি সহায়তা নিচ্ছেন—সে–সংক্রান্ত তালিকা প্রকাশের পর থেকেই ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপের আভাস পাওয়া যাচ্ছিল।

গত ৪ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ ১২০টি দেশ ও অঞ্চলের একটি তালিকা প্রকাশ করেন। সেখানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর প্রায় ৫৪ দশমিক ৮ শতাংশ সরকারি সুবিধা গ্রহণ করে থাকে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৯তম। দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটান, আফগানিস্তান, পাকিস্তান ও নেপালও তালিকায় থাকলেও ভারত ও শ্রীলঙ্কার নাম ছিল না।

যদিও যুক্তরাষ্ট্র সরকারিভাবে ৭৫টি দেশের তালিকা প্রকাশ করেনি, তবে পররাষ্ট্র দপ্তরের নথির বরাতে ফক্স নিউজ যে তালিকা প্রকাশ করেছে, তাতে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটানের নাম রয়েছে। তালিকায় আফ্রিকা, এশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের বহু দেশের অন্তর্ভুক্তি রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের অলাভজনক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার–এর ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০০০ সালে যেখানে বাংলাদেশি জনগোষ্ঠীর সংখ্যা ছিল মাত্র ৪০ হাজার, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৭০ হাজারে—অর্থাৎ প্রায় ৫৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অভিবাসী ভিসা স্থগিতের এই সিদ্ধান্ত বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

২০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন