সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ
দেশকে দুর্নীতি, ঋণখেলাপী এবং চাঁদাবাজমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি : নাহিদ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর
সারাদেশকুমিল্লায় নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির দায়ে মিল মালিককে জরিমানা
বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি সফি খান ও সম্পাদক মাহফুজার রহমান
ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোন, ফরিদপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
ভৈরবে তেল সরবরাহ বন্ধ: যমুনা ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা
পরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
জাতীয়

১৭ মাসে সড়ক-রেল-নৌ ও আকাশপথ দুর্ঘটনায় নিহত ১৩,৪০৯

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ১২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথে সংঘটিত দুর্ঘটনায় মোট ১৩ হাজার ৪০৯ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। দুর্ঘটনামুক্ত যোগাযোগ ব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করা সংগঠন ‘সেভ দ্য রোড’ এই তথ্য প্রকাশ করেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত প্রতিবেদন পাঠ ও সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব শান্তা ফারজানা এসব তথ্য তুলে ধরেন।

প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সড়কপথে চরম নৈরাজ্য, ট্রাফিক আইন অমান্য এবং অনিয়ন্ত্রিত যান চলাচলের কারণে ছোট-বড় মোট ৫৭ হাজার ৭৯৬টি দুর্ঘটনা ঘটে। এতে আহত হন ৫৮ হাজার ৪৯১ জন এবং নিহত হন ১২ হাজার ৬৯৪ জন।

এই সময়ে সড়কে প্রায় দুই লক্ষাধিক মোটরসাইকেল এবং পাঁচ লক্ষাধিক অবৈধ ব্যাটারি চালিত রিকশা নতুন করে যুক্ত হয়েছে। ঢাকাসহ সারাদেশে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩ হাজার ৮৩২ জন এবং নিহত হয়েছেন ২ হাজার ৬৩৮ জন। এছাড়া উল্টোপথে চলাচলকারী ব্যাটারি চালিত অটোরিকশা, নসিমন, করিমন ও পিকআপসহ এসব বাহনে ২১ হাজার ৬৩১টি দুর্ঘটনায় আহত হয়েছেন ২৩ হাজার ৬০৩ জন এবং নিহত হয়েছেন ৩ হাজার ৬৪৮ জন।

নির্ধারিত গতিসীমা অমান্য, দীর্ঘ সময় টানা গাড়ি চালানো এবং ট্রাফিক আইন না মানার ফলে ১২ হাজার ৭৪৬টি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ১১ হাজার ৬৯৭ জন এবং নিহত হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন। একই সময়ে ট্রাক ও লরিসহ ভারী মালবাহী যানবাহনের দ্রুতগতি ও অতিরিক্ত মাল বহনের কারণে ৮ হাজার ৯৬৮টি দুর্ঘটনায় আহত হন ৯ হাজার ৩৫৯ জন এবং নিহত হন ২ হাজার ৬২৪ জন। নিহতদের অধিকাংশই পথচারী ও স্থানীয় বাসিন্দা।

প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ বুথ ও নজরদারির অভাবে গত ১৭ মাসে সড়কপথে ডাকাতির ঘটনা ঘটেছে ৪১১টি। এতে আহত হয়েছেন ২৫৭ জন এবং নিহত হয়েছেন ২ জন। পাশাপাশি সড়ক, রেল ও নৌপথে নারী শ্লীলতাহানির ঘটনা ঘটেছে ৮২৫টি এবং ধর্ষণের ঘটনা ঘটেছে ১৫টি, যার অধিকাংশই থানায় জানানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নৌপথে ২ হাজার ৫২টি দুর্ঘটনায় ১৮৭ জন নিহত, ১ হাজার ৭৫৪ জন আহত এবং ৪৬ জন নিখোঁজ হয়েছেন। রেলপথে ১ হাজার ১০৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৯২ জন এবং আহত হয়েছেন ১ হাজার ৭৬ জন। এছাড়া আকাশপথে একটি দুর্ঘটনায় ৩৬ জন নিহত এবং ১৭২ জন আহত হন। বিমানবন্দরে কর্মরতদের দ্বারা হয়রানির শিকার হয়েছেন অন্তত ১৭ জন।

সেভ দ্য রোড জানায়, তারা গত ১৮ বছর ধরে চারটি পথকে দুর্ঘটনামুক্ত করতে ৭ দফা দাবি নিয়ে কাজ করছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণা, প্রতি তিন কিলোমিটারে পুলিশ বুথ স্থাপন, সিসি ক্যামেরা বসানো, ফিটনেসবিহীন যান নিষিদ্ধ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন গঠন এবং পরিবহন খাতে দুর্নীতি প্রতিরোধ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায়, সোনিয়া দেওয়ান প্রীতি, সমাজসেবী আনিসুর রহমান মাস্টার এবং সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

৭১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন