সর্বশেষ

জাতীয়

রাইড শেয়ারিং মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার পেট্রোল : বিপিসি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে আতঙ্ক কমাতে রাইড শেয়ারিং সেবায় ব্যবহৃত মোটরসাইকেলের জন্য দৈনিক সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রোল দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

এই সিদ্ধান্ত আপাতত মহানগর এলাকায় প্রযোজ্য হবে।

মঙ্গলবার (১০ মার্চ) বিপিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে তেল আমদানির কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী চলছে। পাশাপাশি দেশের প্রধান স্থাপনাগুলো থেকে সারা দেশের ডিপোগুলোতে রেলওয়ে ওয়াগন ও ট্যাঙ্কারের মাধ্যমে তেল পাঠানো হচ্ছে।

বিপিসি জানিয়েছে, জনগণের চাহিদা অনুযায়ী সরবরাহ বজায় রাখতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এবং বিপিসি যৌথভাবে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে অন্যতম, রাইড শেয়ারিং মোটরসাইকেলগুলোকে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার তেল সরবরাহ করা।

তবে তেল নেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে। ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় ক্রেতাকে তেলের ধরন, পরিমাণ ও দাম উল্লেখ করে ক্রয় রসিদ নিতে হবে। পরবর্তীবার তেল নেওয়ার সময় আগের ক্রয়ের রসিদ দেখাতে হবে। এছাড়া, রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে মোটরসাইকেলের নিবন্ধন নম্বর ও চালকের তথ্য যাচাই করে তেল সরবরাহ করতে হবে।

বিপিসি আরও জানিয়েছে, সরকার নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি তেল বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। বর্তমানে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রাহক ও ডিলারসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন