সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশসিলেটে নতুন পুলিশ সুপার: যোগ দিলেন ড. চৌধুরী মো: যাবের সাদেক
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি; রাঙামাটিতে মন্ত্রী দীপেন
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত
জ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
চাঁদপুরে পোশাক ব্যবসায় আইন লঙ্ঘন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
নড়াইলে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
রাজনীতি

শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই এখন আমার পরিবার : তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ ৭:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রিয়জন হারানোর গভীর শোক কাটিয়ে পুরো দেশই এখন তার পরিবারের অংশ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

পোস্টে তারেক রহমান উল্লেখ করেন, গভীর শোক ও কৃতজ্ঞতার মধ্য দিয়ে তিনি তার মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছেন। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করা কঠিন হলেও এই দুঃসময়ে দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন তাকে একাকিত্বে ভুগতে দেয়নি বলে জানান তিনি।

তিনি বলেন, অসংখ্য নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি আবেগাপ্লুত। লাখো মানুষের সম্মিলিত উপস্থিতি ও সহমর্মিতা তাকে নতুন করে উপলব্ধি করিয়েছে যে বেগম খালেদা জিয়া শুধু তার ব্যক্তিগত মা নন, বরং বহু মানুষের কাছে তিনি ছিলেন জাতির মাতৃসম একজন ব্যক্তিত্ব।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিসহ আন্তর্জাতিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীদের উপস্থিতি এবং বিভিন্ন দেশের পক্ষ থেকে পাঠানো সমবেদনা বার্তা তাকে গভীরভাবে স্পর্শ করেছে।

এ সময় তিনি তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও ভাই আরাফাত রহমান কোকোকেও স্মরণ করেন। তারেক রহমান বলেন, এত মানুষের ভালোবাসা তাকে এই অনুভূতি দিয়েছে যে ব্যক্তিগত ক্ষতির শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই এখন তার পরিবার।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও মানবিক উত্তরাধিকার বহনের অঙ্গীকার করে তিনি বলেন, মানুষের সেবায় নিবেদিত তার মায়ের অসমাপ্ত পথচলাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব তিনি গভীরভাবে অনুভব করছেন।

তিনি আরও বলেন, বেগম জিয়ার জীবন থেকে পাওয়া ভালোবাসা, ত্যাগ ও উদারতার শিক্ষাই দেশবাসীকে শক্তি, ঐক্য ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
 

১৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন