সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
আন্তর্জাতিক

তাইওয়ানের উপকূলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৫:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তাইওয়ানের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলের কাছে সাগরে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

দেশটির আবহাওয়া প্রশাসনের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় শহর ইলান থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে এবং ভূত্বকের প্রায় ৭৩ কিলোমিটার গভীরে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার সংঘটিত এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পনটি পুরো তাইওয়ানজুড়ে অনুভূত হয়, রাজধানী তাইপের উঁচু ভবনগুলোও কেঁপে ওঠে।

আবহাওয়া প্রশাসন ভূমিকম্পটিকে তীব্রতার দিক থেকে চার ক্যাটাগরির বলে উল্লেখ করেছে। কর্মকর্তাদের ভাষ্য, উপকূলের কাছাকাছি ও গভীরে উৎপত্তি হওয়ায় এতে সাধারণত সীমিত ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে।

তাইপে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের পর গ্যাস ও পানির লাইনে কিছু ক্ষতি এবং কয়েকটি ভবনে সামান্য ফাটলের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো সমস্যা দেখা যায়নি। এদিকে তাইওয়ান পাওয়ার কোম্পানি জানায়, ইলান শহরের প্রায় তিন হাজার বাড়িতে অল্প সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

আবহাওয়া প্রশাসন সতর্ক করে বলেছে, রোববার ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ০ মাত্রার পরাঘাত (আফটারশক) অনুভূত হতে পারে। এ অবস্থায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, পরিস্থিতি বর্তমানে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সবাইকে সম্ভাব্য পরাঘাতের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান।

উল্লেখ্য, দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প ঘটে। এর আগে ২০১৬ সালের এক ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারান, আর ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন