সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশতারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি
খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি জাহিদুল ইসলাম
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

ক্যামেরায় ধরা পড়েনি গর্তে পড়া শিশুটি, চলছে উদ্ধারকাজ 

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের প্রায় ৩৫ ফুট নিচে পড়ে নিখোঁজ রয়েছে দুই বছরের শিশু সাজিদ।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটার পর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট তাকে জীবিত উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে ক্যামেরা দু’দফা পাঠিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, প্রথমবার বিকেলে গর্তে ক্যামেরা নামানো হলে ওপর থেকে ধসে পড়া মাটি ও খড়ের স্তর দৃশ্যমানতা কমিয়ে দেয়। রাত ১০টার দিকে দ্বিতীয়বার ক্যামেরা পাঠানো হলেও শিশুটিকে দেখা যায়নি। বর্তমানে গর্তে অক্সিজেন ও আলো সরবরাহ করা হচ্ছে।

শিশুটির মা রুনা খাতুন জানান, দুপুরে দুই সন্তানকে নিয়ে মাঠে যাওয়ার সময় হঠাৎ পেছন থেকে ‘মা’ বলে ডাক শোনেন তিনি। ঘুরে তাকাতেই দেখতে পান, সাজিদ পাশে নেই—গর্তের ভেতর থেকে ডাকছে। খড়ের নিচে লুকানো গর্তটি বুঝতে না পারায় শিশুটি তাতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তার ডাক ম্লান হয়ে আসে এবং পরে আর শোনা যায়নি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ভিড় জমায়, যার কারণে উদ্ধারকাজে বিঘ্নও সৃষ্টি হয় বলে প্রশাসন জানিয়েছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সসহ জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এক বছর আগে জমির মালিক কছির উদ্দিন সেচের জন্য সেমি-ডিপ নলকূপ বসাতে গর্ত খনন করলেও পানি না পেয়ে কাজ বন্ধ করে দেন। গর্তটি পরে খোলা অবস্থাতেই ফেলে রাখা হয়—আর সেই অবহেলাই আজ এক শিশুকে জীবনঝুঁকিতে ফেলেছে।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম রাতে বলেন, “উদ্ধার অভিযান চলছে। ক্যামেরায় সাজিদকে দেখা যায়নি। সে বেঁচে আছে কিনা নিশ্চিত নই, তবে আমরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা করছি। দুই থেকে তিন ঘণ্টার মধ্যে অগ্রগতি আশা করছি।”

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান জানান, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তিনি শিশুটির নিরাপদ ফিরে আসার জন্য সবার কাছে প্রার্থনা কামনা করেন।

২৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন