সর্বশেষ

জাতীয়খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
র‌্যাব, স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি প্রধান পদে পরিবর্তন আনল সরকার
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, দুর্নীতির সুযোগ নেই: আমির খসরু
ভোটের কালি মোছার আগেই তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : দুলু
আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন
সারাদেশমোংলা বন্দরে ঈদ উপলক্ষে শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘গাছা খাল’ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু
নরসিংদীতে মহিষাখালী খালের খনন কার্যক্রমের উদ্বোধন
কুয়াকাটায় সরকারি জমি থেকে রেইন-ট্রি চুরি, শ্রমিক নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
'জাল যার, জল তার' নীতি মেনে কাজ করা হবে: নুরুল হক নূর
চট্টগ্রামে বিভিন্ন বাস কাউন্টারে অভিযান: ১১ হাজার টাকা জরিমানা
পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ স্নেহাংশু সরকারের
ইরানে মার্কিন-ইসরাইয়েল হামলা বন্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ
বরিশালে পরিত্যক্ত টয়লেট থেকে যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে পুলিশের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা: ৩জন গ্রেপ্তার
মাগুরা জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন আলি আহমদ
শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পাবনায় প্রতিমন্ত্রী
খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে ব্যাপক কৃষি উন্নয়ন হবে : প্রতিমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া যাত্রীদের ফেরাতে ব্যবস্থা: পর্যটন প্রতিমন্ত্রী
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাসুদ রানা প্রধান
কলাপাড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি, বিক্রেতাকে লাখ টাকা জরিমানা
জয়পুরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক রুকুনোজ্জামান রোকনের দায়িত্ব গ্রহণ
কাটাগাং খাল পুনঃখননের উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
বরিশাল জেলা পরিষদের নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন
শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, চারজন আহত
পটুয়াখালীর কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন নতুন প্রশাসক হারুনুর রশীদ
ঝিনাইগাতীর ইউপি সদস্য ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি
নাটোরে অন্যায়-সন্ত্রাসের জিরো টলারেন্স ঘোষণা করেছেন এম রুহুল কুদ্দুস দুলু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুমিল্লাকে আধুনিক পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ইউসুফ মোল্লা টিপুর
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিলকিস জাহান
তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
কলাপাড়ায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে পরিবহন চালক ও জেলেরা
ঈদ যাত্রা: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন এম এ মজিদ
নওগাঁয় খাল খনন প্রকল্প উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
গোপালগঞ্জে আলাদা অভিযানে ২২৫ বোতল কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে যুবকের গলিত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
ড্রোন–সংক্রান্ত ঘটনার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
খেলাবাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা
রোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
রাজনীতি

ধর্মের ট্যাবলেট বিক্রি করে না বিএনপি : সালাহ উদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫ ৮:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, ধর্মের নামে মানুষকে মোহাচ্ছন্ন করে ভোটের অধিকার নষ্ট করার ষড়যন্ত্র চলছে।

তিনি অভিযোগ করেন, ‘ধর্ম ব্যবসায়ীরা জান্নাতের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, কিন্তু দুনিয়ায় তাদের কীভাবে বাঁচবে- সেই পরিকল্পনা তাদের নেই। তারা শুধু ট্যাবলেট বিক্রি করছে। তবে তাদের গন্তব্য কোথায়, তা জিজ্ঞেস করতে হবে।’

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সপ্তাহব্যাপী মতবিনিময় কর্মসূচির দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা জনগণের ভোট চাই, আর তাদের জন্য কী করবো- তা জানানোর প্রস্তুতিও নিয়েছি। কারণ ধর্মের ট্যাবলেট দিয়ে রাজনীতি বি.এন.পি করে না।’ তিনি তরুণদের জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘শুধু স্লোগান দিয়ে আন্দোলন টেকসই হবে না। জ্ঞান ও দক্ষতায় অন্যদের ছাড়িয়ে যেতে হবে।’

বিএনপির অতীত কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, জিয়াউর রহমান গণশিক্ষা কার্যক্রম চালু করে নিরক্ষরতা দূরীকরণে যুগান্তকারী ভূমিকা রাখেন, যা পরে এরশাদ সরকার বন্ধ করে দেয়। খালেদা জিয়া চালু করেছিলেন খাদ্যের বিনিময়ে শিক্ষা ও মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষানীতি, যা অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

গণতন্ত্রের প্রশ্নে তিনি বলেন, ‘১৯৭৫ সালে মৃতপ্রায় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিলেন জিয়াউর রহমান। খালেদা জিয়াও আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। কিন্তু শেখ হাসিনা ফ্যাসিবাদী কায়দায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সবচেয়ে নিকৃষ্ট শাসন ব্যবস্থার জন্ম দিয়েছেন।’ এসব বিষয়ে জনগণকে অবহিত করার তাগিদ দেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, বিদেশে বসে কেউ কেউ দেশের স্বার্থবিরোধীভাবে লেখালেখি করছেন। সামাজিক মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে যুক্তিযুক্ত পাল্টা বক্তব্য দেওয়ার পরামর্শ দেন ছাত্রদলকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

জানা গেছে, এই কর্মসূচি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের তৃণমূল নেতারাও এতে অংশ নেবেন।

৩৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন