সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশযশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
সাতক্ষীরায় বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: দ্রুত টিআরএম বাস্তবায়নের দাবি
কুসিক পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু
সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন
কুয়াকাটায় শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন
পিরোজপুরে গলাকাটা ও মাথাবিহীন লাশ উদ্ধার, একজন গ্রেফতার
বিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াইতে এক লাখ মানুষের ইফতারি আয়োজন
বদ আকিদা ঈমানের পূর্ণতার পথে বড় অন্তরায়: মাওলানা নেছারুদ্দীন
নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী জায়গা দখলের অভিযোগ
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, দুইজন গুরুতর আহত
সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ২ সদস্য হত্যার বিচার হয়নি: সংবাদ সম্মেলনে অভিযোগ
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে পুলিশের জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ২
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি
খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি জাহিদুল ইসলাম
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
আন্তর্জাতিক

ভারতের গোয়ায় নাইটক্লাবে আগুন, অন্তত ২৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৩:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের পর্যটন রাজ্য গোয়ায় একটি ব্যস্ত নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের প্রাণহানি ঘটেছে।

নিহতদের মধ্যে কয়েকজন পর্যটকও রয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উত্তর গোয়ার আরপোরা এলাকার ‘ব্রিচ বাই রোমিও লেন’ ক্লাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৫০ জন আহত হয়ে বর্তমানে গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, শুরুতে ধারণা করা হয়েছিল রান্নাঘরের কাছে থাকা কোনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে পরিদর্শনে সিলিন্ডারগুলো অক্ষত অবস্থায় পাওয়া যায়। গোয়ার পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) বলেন, বিস্ফোরণ এতই প্রবল ছিল যে অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে, ফলে অনেকে বের হওয়ার সময় পাননি।

নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক এবং বাকি সবাই ক্লাবের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের অবস্থা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি প্রশাসন।

ঘটনার পর ক্লাবটি সিল করে দেওয়া হয়েছে এবং পরিচালনা পর্ষদের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তকারীরা ক্লাবের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা, জরুরি নির্গমন পথ এবং গ্যাস সংযোগসহ সবকিছু খতিয়ে দেখছেন। প্রাথমিক তথ্য বলছে, প্রতিষ্ঠানটি যথাযথ অগ্নি-নিরাপত্তা বিধি অনুসরণ করেনি।

প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী ড. প্রমোদ সাওয়ান্ত। তিনি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়ে জানিয়েছেন, ক্লাবটি বিল্ডিং কোড ও নিরাপত্তা নীতিমালা মেনে চলেছিল কি না, তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হবে।

ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাটিতে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী জানান, নিহতদের পরিবারপ্রতি প্রধানমন্ত্রী জাতীয় সহায়তা তহবিল থেকে ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে।

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন