সর্বশেষ

সারাদেশ

সোনাপুরে বিআরটিসি ডিপোতে আগুন: দুই বাস পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বাস পুড়ে গেছে। বুধবার (৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটে।

পরদিন বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে ডিপোতে ২১টি বাস রাখা ছিল। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা হঠাৎ দুটি বাসে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন এবং মাইজদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) রুটের দুটি বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আরেকটি বাস আংশিকভাবে পুড়ে যায়।

বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার জানান, ঘটনাটি জানার পরই তিনি দ্রুত ডিপোতে পৌঁছান। ফায়ার সার্ভিসের দল যথাসময়ে এসে আগুন নিভিয়ে ফেলে। আগুন লাগার কারণ তদন্তের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সুধারাম থানার ওসি মো. কামরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এখনো সেখানে অবস্থান করছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন