সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশকুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
জকিগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ: ১০ মাসেও গ্রেপ্তার হয়নি মূল হোতা
আন্তর্জাতিকইরানের মাটি রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
হরমুজ প্রণালি বন্ধের পরিকল্পনা নেই, তবে সতর্ক করল ইরান
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আবারও হামলার দাবি ইরানের
ইরান ইস্যুতে শুরুতে সমর্থন না দেওয়ায় স্টারমারকে কটাক্ষ ট্রাম্পের
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষককে গুলি করে হত্যা, আহত ১

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া প্রতিনিধি

শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ ৪:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকায় এক কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরেক ব্যক্তি।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ তালুকদার।

নিহত রেফাজুল ইসলাম (৫০) রায়টা নতুনপাড়া এলাকার জামাত মণ্ডলের ছেলে। গুলিবিদ্ধ লালন মণ্ডল (৪৫) একই এলাকার কালু মাঝির ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রাতে রেফাজুল ও লালন স্থানীয় একটি দোকানে কেনাকাটা করছিলেন। হঠাৎ কয়েকজন অস্ত্রধারী কাছ থেকে তাদের উদ্দেশ্যে গুলি চালায়। ঘটনাস্থলেই রেফাজুল মারা যান এবং লালন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সাম্প্রতিক সময়ে ওই এলাকায় জমি, বালু মহল ও আধিপত্য নিয়ে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। এর জেরে বেশ কয়েকটি গোলাগুলি ও হামলার ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে ওসি আব্দুর রউফ তালুকদার বলেন, প্রাথমিক তদন্তে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধই এই হত্যার পেছনে কারণ বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন