সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশজ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

পদ্মার চরাঞ্চলে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ২১ জন আটক

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর কুষ্টিয়া

রবিবার, ৯ নভেম্বর, ২০২৫ ৯:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে পরিচালিত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে।

রবিবার ভোরে একযোগে কুষ্টিয়ার দৌলতপুর, রাজশাহীর বাঘা, পাবনার আমিনপুর ও ঈশ্বরদী অঞ্চলের চরাঞ্চলে এই অভিযান শুরু হয়।

অভিযানটি পরিচালনা করছে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এতে পাঁচটি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, চরাঞ্চলে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সমন্বিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’।

তিনি আরও বলেন, অভিযানে প্রায় দেড় হাজার সদস্য অংশ নিয়েছেন। এখন পর্যন্ত কুষ্টিয়া অঞ্চল থেকে আটজন এবং রাজশাহীর বাঘা ও পাবনার আমিনপুর-ঈশ্বরদী এলাকা থেকে আরও ১৩ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলছে; শেষ হলে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত ২৭ অক্টোবর দৌলতপুর, বাঘা ও নাটোরের লালপুর সীমান্তবর্তী মরিচা ইউনিয়নের চৌদ্দহাজার মৌজায় খড়ের মাঠ দখলকে কেন্দ্র করে ‘মন্ডল বাহিনী’ ও ‘কাকন বাহিনী’র মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। ওই ঘটনায় উভয় পক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, অপারেশন ফার্স্ট লাইট নামে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষ হলে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন