সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ
দেশকে দুর্নীতি, ঋণখেলাপী এবং চাঁদাবাজমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি : নাহিদ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর
সারাদেশগরুর পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন, গোয়াইনঘাটে যুবকের বিরুদ্ধে অভিযোগ
কুমিল্লায় নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির দায়ে মিল মালিককে জরিমানা
বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি সফি খান ও সম্পাদক মাহফুজার রহমান
ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোন, ফরিদপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
ভৈরবে তেল সরবরাহ বন্ধ: যমুনা ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা
পরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
জাতীয়

রাজনৈতিক দলগুলোর হাতে যাচ্ছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫ ২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বহু প্রতীক্ষিত জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি আজ (মঙ্গলবার) রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে।

জাতীয় ঐকমত্য কমিশন সূত্র জানিয়েছে, এই অনুলিপিতে সনদের মূল বিষয়বস্তু অপরিবর্তিত থাকলেও কিছু ভাষাগত সংশোধন করা হয়েছে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে—সনদে উল্লেখ থাকা ৮৪টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় সম্পর্কে কোনো সুপারিশ এতে নেই। কমিশন জানিয়েছে, বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলাদা সুপারিশপত্র পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে তুলে ধরা হবে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে দুই দফায় ৬৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম ধাপে ৩৩টি ও দ্বিতীয় ধাপে ৩০টি দলের সঙ্গে আলোচনা হয়। এই প্রক্রিয়ায় রাষ্ট্রের ছয়টি খাতে (সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ) গঠিত সংস্কার কমিশনগুলোর প্রস্তাব পর্যালোচনা করে ৮৪টি সুপারিশ চূড়ান্ত করা হয়।

চূড়ান্ত সনদটি তিনটি ভাগে বিভক্ত—প্রথম ভাগে রয়েছে প্রেক্ষাপট, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব, আর তৃতীয় ভাগে রয়েছে ৭ দফা অঙ্গীকারনামা।

স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবার, অনিশ্চয়তায় কিছু দল
আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান। তিন হাজার অতিথির উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

কমিশন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ৩০টি রাজনৈতিক দল ও জোট তাদের পক্ষ থেকে দুজন করে স্বাক্ষরকারীর নাম জমা দিয়েছে। তবে শেষ পর্যন্ত সব দল সনদে সই করবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

সনদের সঙ্গে সংবিধানের ৪ক অনুচ্ছেদ (বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শন সংক্রান্ত) বিলুপ্তির বিষয়ে অধিকাংশ দলের মত থাকলেও, এটি শেষ পর্যন্ত সনদে অন্তর্ভুক্ত হয়নি। কমিশন জানিয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে পরবর্তী সংসদ।

বাস্তবায়নের পথ সুস্পষ্ট নয়, রয়েছে মতপার্থক্য
সনদে প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও মতানৈক্য কাটেনি। যদিও ৯ অক্টোবর পর্যন্ত বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে এবং ‘গণভোটের মাধ্যমে বাস্তবায়ন’-এর বিষয়ে একটি প্রাথমিক ঐকমত্য তৈরি হয়েছে, তবুও বাস্তবায়নের সময়, পদ্ধতি ও গণভোটের প্রশ্ন নির্ধারণে বিভাজন রয়েছে বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-র মধ্যে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সোমবার জানান, “সনদের চূড়ান্ত অনুলিপি মঙ্গলবার দলগুলোর কাছে পাঠানো হবে। শুক্রবারের মধ্যেই বাস্তবায়ন-সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে হস্তান্তর করার চেষ্টা চলছে।”

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন