সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশকুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
জকিগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ: ১০ মাসেও গ্রেপ্তার হয়নি মূল হোতা
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
সারাদেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশে খাদে পড়ে গেছে।

এ ঘটনায় কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ফরিদপুর থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী ‘ভোরের আলো ক্লাসিক’ পরিবহনের একটি বাস মহাসড়কের খারাপ অবস্থার কারণে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের সবাই বর্তমানে শঙ্কামুক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন