সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশটেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
হিলিতে আটক মানসিক ভারসাম্যহীন যুবককে ফেরত দিল বিজিবি
কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলন: ৩ জনের কারাদণ্ড
রংপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা: ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
নওগাঁয় আলুর বাম্পার ফলন, দামে ধস-লোকসানে দিশেহারা কৃষক
কুষ্টিয়ায় ফসলি জমি কেটে ইটভাটা: প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি চক্র
নওগাঁর পোরশা থেকে ১৩৭ কেজির প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
গোপালগঞ্জে জেলেদের বিকল্প আয়ের জন্য বকনা বাছুর বিতরণ
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে নোংরা টয়লেটের সাথেই সেমাই উৎপাদনে জরিমানা
ঝিনাইদহে রেল লাইনের পাশে যুবকের লাশ উদ্ধার
জামালপুরে নিরাপদ খাদ্য লঙ্ঘনের দায়ে অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
শিবচরে খামারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু, ২০ হাঁস ও একটি ছাগল
জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের বইমেলা
কক্সবাজারে এলপিজি পাম্পে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
ধুলো নিয়ন্ত্রণে প্রশাসন: কুমারখালী বাসস্ট্যান্ড সড়কে পানি ছিটাল পৌরসভা
তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের নিয়োগ পরীক্ষায় কেউই পারল না জাতীয় সংগীত
জয়পুরহাটে গুরুত্বপূর্ণ সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীর কলাপাড়ায় চুরির ঘটনা, নগদ ও স্বর্ণালংকার লুট
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ভ্যান খাদে পড়ে চালক নিহত, দুইজন আহত
স্বাস্থ্য খাতে ১ লাখ ডাক্তার নিয়োগের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুনীকে হত্যার অভিযোগ
পটুয়াখালীর লতাচাপলীতে মাদকবিরোধী অভিযান: চারজন দণ্ডিত
সিরাজগঞ্জের চৌহালীতে নৌযান শ্রমিকদের মানববন্ধন, চাঁদা দাবির প্রতিবাদ
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী
ঝিনাইদহ-যশোর সড়ক ৬ লেনে উন্নীতকরণ: ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ বিতরণ
ঝিনাইদহে নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, তদন্ত শুরু
ঠাকুরগাঁওয়ে শুরু হলো প্রি-পেইড বিদ্যুৎ মিটার কার্যক্রম
নোয়াখালীর সেনবাগে কানিজ ফাতেমার দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
তালতলীর ৯ খালের পুনঃখনন: কৃষকদের ভাগ্য বদলের প্রত্যাশা
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
আন্তর্জাতিক

পাবজি আসক্তি: ৪ হত্যার দায়ে কিশোরের ১শ' বছরের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জনপ্রিয় অনলাইন গেম পাবজি-তে আসক্তি চূড়ান্ত পরিণতি টানল এক কিশোরের জীবনে।

মা, ভাই ও দুই বোনকে নৃশংসভাবে গুলি করে হত্যার দায়ে লাহোরের একটি সেশন কোর্ট থেকে ১০০ বছরের কারাদণ্ড পেয়েছে আলি জাইন নামের ১৭ বছর বয়সী এক কিশোর।

বুধবার (২৪ সেপ্টেম্বর) লাহোরের অতিরিক্ত জেলা ও সেশন জজ রিয়াজ আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত চারটি পৃথক হত্যাকাণ্ডের জন্য চারটি যাবজ্জীবন দণ্ড প্রদান করেন, যা মিলিয়ে মোট ১০০ বছরের সাজা। বয়স বিবেচনায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেলেও, আসামিকে ৪০ লাখ রুপি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

লাহোরের কাহনা এলাকায় ২০২২ সালের জানুয়ারিতে এই মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার সময় আলি জাইনের বয়স ছিল মাত্র ১৪ বছর। তদন্তে উঠে আসে, গেম খেলার সময় একাধিকবার পরাজিত হয়ে মানসিকভাবে ক্ষিপ্ত হয়ে পড়ে সে।

ঘটনার রাতে, ঘরে বসে দীর্ঘ সময় ধরে পাবজি খেলার পর হঠাৎ ক্ষোভে ফেটে পড়ে আলি। এরপর মায়ের লাইসেন্স করা পিস্তল নিয়ে প্রথমে ঘুমন্ত অবস্থায় মাকে গুলি করে হত্যা করে। একে একে গুলি করে হত্যা করে ১৫ বছর বয়সী বোন মাহনূর ফাতিমা, ১০ বছরের ছোট বোন জান্নাত এবং ২০ বছর বয়সী ভাই তাইমুর সুলতানকে।

হত্যাকাণ্ডের পর পিস্তলটি বাড়ির পাশের একটি ড্রেনে ফেলে দিয়ে নিজ ঘরে ফিরে যায় আলি। এরপর এমন ভান করে যেন কিছুই জানে না এবং ঘটনার সময় সে ঘুমিয়ে ছিল।

তবে পুলিশের সন্দেহের তালিকায় প্রথম থেকেই ছিল আলি। ঘটনার পর তার আচরণে অসংগতির কারণে কয়েকদিন ধরে তাকে পর্যবেক্ষণ করে পুলিশ। অবশেষে তাকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করে সে।

মামলার বিচার চলাকালে প্রসিকিউটর হাবিবুর রহমান বিভিন্ন সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করেন। রায়ে বিচারক বলেন, “এ ঘটনা শুধুমাত্র একটি পারিবারিক হত্যাকাণ্ড নয়, বরং কিশোর বয়সে অনলাইন গেমের ক্ষতিকর প্রভাব কতটা ভয়াবহ হতে পারে, তার জ্বলন্ত উদাহরণ।”

এই নির্মম হত্যাকাণ্ডে নিহত হন—মা নাহিদ মুবারক (৪৫), যিনি পেশায় লেডি হেলথ ওয়ার্কার ছিলেন; বড় ছেলে তাইমুর সুলতান (২০), কন্যা মাহনূর ফাতিমা (১৫) এবং ছোট মেয়ে জান্নাত (১০)।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন