সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ
দেশকে দুর্নীতি, ঋণখেলাপী এবং চাঁদাবাজমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি : নাহিদ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর
সারাদেশগরুর পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন, গোয়াইনঘাটে যুবকের বিরুদ্ধে অভিযোগ
কুমিল্লায় নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির দায়ে মিল মালিককে জরিমানা
বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি সফি খান ও সম্পাদক মাহফুজার রহমান
ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোন, ফরিদপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
ভৈরবে তেল সরবরাহ বন্ধ: যমুনা ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা
পরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
জাতীয়

নিহত দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৫:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে পৌঁছান অধ্যাপক ইউনূস। সফরের অংশ হিসেবে রাতেই ম্যানহাটনের একটি হোটেলে দিদারুলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় দিদারুল ইসলামের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, “ঘটনাটি পত্রিকায় পড়ে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। টেলিভিশনে তার শেষযাত্রায় নিউ ইয়র্কবাসীর শ্রদ্ধা দেখে বুঝেছি, তিনি কতটা প্রিয় ছিলেন মানুষের কাছে।”

দিদারুল ইসলামের প্রতি সম্মান জানিয়ে তার পরিবারের হাতে একটি সম্মাননা ক্রেস্টও তুলে দেন প্রধান উপদেষ্টা।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নিহত কর্মকর্তার বাবা মোহাম্মদ আবদুর রব, মা মিনারা বেগম, স্ত্রী, দুই ছেলে আহিয়ান ইসলাম ও আজহান ইসলাম, সদ্যোজাত সন্তান, ভাই কামরুল হাসান, বোন নাদিমা বেগম এবং অন্যান্য স্বজনরা।

এ সময় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন নিউ চিফ পলিটিক্যাল পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম ২০২১ সালে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে (NYPD) যোগ দেন। মৃত্যুর আগে তিনি ব্রঙ্কসের ৪৭তম প্রিসিঙ্কটে কর্মরত ছিলেন। ২৮ জুলাই পার্ক অ্যাভিনিউর একটি ৪৪ তলা ভবনের লবিতে দায়িত্ব পালনের সময় তিনি এক বন্দুকধারীর গুলিতে নিহত হন।

ঘটনার দিন লাস ভেগাস থেকে আসা ২৭ বছর বয়সী শেন তামুরা একটি সেমি-অটোমেটিক রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালান। দিদারুলসহ আরও তিনজনকে গুলি করে হত্যার পর আত্মঘাতী হন তিনি। পরবর্তীতে জানা যায়, তামুরার লক্ষ্য ছিল পাশের ভবনে অবস্থিত ন্যাশনাল ফুটবল লিগের (NFL) সদর দপ্তর, কিন্তু ভুল করে তিনি অন্য ভবনে প্রবেশ করেন।

নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, দিদারুল ইসলাম NYPD-এর অনুমতি নিয়ে অতিরিক্ত দায়িত্ব পালনের সময় ইউনিফর্মে ছিলেন।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা দিদারুল নিউ ইয়র্কে মা-বাবা, স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। তার মৃত্যুর পর পরিবারে এসেছে আরেক পুত্র সন্তানের আগমন।

৩৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন