সর্বশেষ

জাতীয়জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ, নির্বাচন হবে স্পিকার-ডেপুটি স্পিকার
পুলিশে শীর্ষ পর্যায়ের রদবদল শুরু, রাষ্ট্রপতি নির্বাচন হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের পদত্যাগ
তেজগাঁও কলেজ শিক্ষার্থী ইকরাম হত্যায় দুই বন্ধুকে মৃত্যুদণ্ড
জানুয়ারিতে সড়ক-মহাসড়ক দুর্ঘটনায় নিহত ৫৪৬: যাত্রী কল্যাণ সমিতি
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পর্তুগাল বাংলা প্রেসক্লাব-এর নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
রমজানে মক্কায় ওমরাহ পালনকারীদের নতুন নির্দেশনা জারি
সারাদেশবান্দরবানে সাচিং প্রু জেরীকে বিএনপির গণসংবর্ধনা
নারায়ণগঞ্জে দিনদুপুরে গুলি ছুঁড়ে বিকাশ এজেন্টের টাকা ছিনতাই
গাইবান্ধায় সেফটি ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
মাগুরা-১ আসনকে আদর্শ এলাকায় রূপান্তরের আশ্বাস এমপির
নওগাঁয় উদ্ধার ১২৬টি মোবাইল মালিকদের হাতে হস্তান্তর
কুড়িগ্রামে ছাত্রনেতা হাসানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
জামালপুরে উদ্বোধন হলো ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬
কুড়িগামে বিএনপিকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
১৮ মাস পর মুকসুদপুরে খুললো উপজেলা আওয়ামী লীগ কার্যালয়
পটুয়াখালীতে রুফটপ সোলার প্রযুক্তি দ্রুত জাতীয় অগ্রাধিকার দাবি
কয়রায় অবৈধ বৈদ্যুতিক ফাঁদে নারীর মৃত্যু, ১ বছরে ৬ জনের প্রাণহানি
নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি: দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
জুলাই আন্দোলনে হামলা মামলায় পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ২
বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি আব্দুল করিম
চকরিয়ায় ডাকাতদের হামলায় মাংস ব্যবসায়ী নিহত, আহত ৩
চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ময়মনসিংহে কলেজ শিক্ষার্থী শাওন হত্যা: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার
ময়মনসিংহে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
মাদারীপুরে আধিপত্যকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২
আন্তর্জাতিকআফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, সম্পর্কে নতুন করে উত্তেজনা
খেলাভারত-মাঠে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি সুপার এইটের শুরুতে
সারাদেশ

ঝিনাইদহের ৫ উপজেলায় চিকিৎসকের অভাবে বন্ধ সিজারিয়ান

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহ জেলার মহেশপুর, হরিণাকুন্ডু, শৈলকুপা, কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে।

ফলে গর্ভবতী নারীরা বাধ্য হয়ে দুর থেকে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হচ্ছে, যা তাদের চিকিৎসা ব্যয় বাড়াচ্ছে এবং মা ও নবজাতকের জন্য ঝুঁকি তৈরি করছে।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় এক বছর যাবত সিজারিয়ান সেবা বন্ধ রয়েছে। একই অবস্থা জেলার অন্যান্য চার উপজেলাতেও। এনেস্থেসিয়া বিশেষজ্ঞ এবং গাইনী চিকিৎসকের অভাবে এই সংকট তৈরি হয়েছে। অথচ এসব হাসপাতালেই আধুনিক অপারেশন থিয়েটার, অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রয়েছে।

প্রসূতি শিরিন আক্তার জানান, “সরকারি হাসপাতালে চিকিৎসা পেলে খরচ কম হতো। কিন্তু এখন অন্যত্র যেতে হচ্ছে, যেখানে চিকিৎসক সঠিক সময়ে থাকেন না।”
কালীগঞ্জের কৃষক রহমত আলী বলেন, “সরকারি হাসপাতালে চিকিৎসা না পেলে আমরা কোথায় যাব? গরিব মানুষদের জন্য এটা দুঃখের বিষয়।”
হরিণাকুন্ডুর গৃহবধূ ফারজানা খাতুনও অভিযোগ করেন, “বেসরকারি ক্লিনিকে অন্তত ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়, যা গরিব মানুষ কিভাবে বহন করবে বুঝতে পারছি না। তবুও বিকল্প নেই।”

ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান জানান, “সকল উপজেলায় অপারেশনের যন্ত্রপাতি প্রস্তুত থাকলেও চিকিৎসক সংকট একটি বড় সমস্যা। দ্রুত পদক্ষেপ নিলে আবার সিজারিয়ান সেবা চালু করা সম্ভব হবে।”

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, যদি চিকিৎসক থাকতেন তাহলে মাত্র এই পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই মাসে প্রায় ২০০ জন প্রসূতী সরকারি সেবা পেতেন। দীর্ঘ দিন সিজারিয়ান বন্ধ থাকায় দরিদ্র পরিবারগুলো কঠোর ভোগান্তির মুখে পড়ছেন।

৩৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন