সর্বশেষ

জাতীয়বিএনপির নির্বাচনী সমাবেশ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
দুর্গম এলাকায় ভোট কেন্দ্রে হেলিকপ্টার মোতায়েন হবে: নৌবাহিনী প্রধান
ভোটের আগে সীমান্তের ৩০ পথে ঢুকছে অবৈধ অস্ত্র, বাড়ছে উদ্বেগ
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু
ষড়যন্ত্র ও ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না: নাটোরে দুলু
সারাদেশবিএনপি নির্বাচনী জনসভায় স্বাধীনতার পক্ষে ভোটের আহ্বান ফখরুলের
পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গণমিছিল: মানুষের ঢলে মুখরিত শহর
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পালানোর সুযোগ থাকবে না: হাসনাত আবদুল্লাহ
গাইবান্ধায় ডা. সৈয়দ মইনুলের ৭৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা
কুড়িগ্রাম-১ আসনে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
নির্বাচনী দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্বের আহ্বান বরগুনা পুলিশ সুপারের
নির্বাচনের মাত্র ৩ দিন আগে সুনামগঞ্জে খেলাফত প্রার্থী সরে দাঁড়ালেন
নরসিংদীতে খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ফেনীর সাংবাদিক মিন্টুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মাঠে চারদিক থেকে ঘেরাও দিয়েছি, বিজয় নিশ্চিত : সিরাজগঞ্জে মনজুর কাদের
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক
দৌলতপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, আটক ১
বেনাপোল বন্দরে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাগমারায় গভীর রাতে র‌্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে নির্বাচনী প্রস্তুতিমূলক আনসার–ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
কলাপাড়ায় সেতু নির্মাণে দুর্ঘটনা: শ্রমিক নিহত, অন্তত ১০ আহত
রাজশাহীতে উদ্ধার ৭৫টি হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত
বাউফলে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০
জয়পুরহাটে আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সমাবেশ
নারীবিরোধীতায় জামায়াতকে প্রত্যাখ্যান করবে দেশবাসী: কুড়িগ্রামে সোহেল হোসাইন
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার
চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূত সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারী সমাবেশ
রংপুর-৬ আসন: জোট ছেড়ে ধানের শীষের প্রচারে ব্যস্ত এবি পার্টির ছাদেকুল
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে যোগাযোগে প্রিন্স অ্যান্ড্রুর কন্যারা: নতুন নথিতে বাড়ছে প্রশ্ন
থাইল্যান্ডে আজ নির্বাচন: সংস্কারপন্থী ‘পিপলস পার্টি’ কি ভাঙতে পারবে ক্ষমতাসীন চক্র
খেলাউন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড
আন্তর্জাতিক

আফগানিস্তানে ভূমিকম্পে বিপর্যস্ত এলাকায় হেলিকপ্টার উদ্ধার অভিযান শুরু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলোতে আটকে পড়াদের উদ্ধারে আকাশপথে বিশেষ কমান্ডো দল পাঠিয়েছে দেশটির সরকার।

দুর্গম পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টার নামানো সম্ভব না হওয়ায় বিমানের মাধ্যমে কমান্ডোদের নামিয়ে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান এহসানুল্লাহ এহসান জানান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অনেক জায়গায় হেলিকপ্টার অবতরণ করতে না পারায় ওইসব স্থানে বিমান থেকে কমান্ডো নামিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের বের করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গত রোববার (৩১ আগস্ট) মধ্যরাতে ৬ মাত্রার ভূমিকম্পে কুনার ও নাঙ্গারহার প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর মঙ্গলবার আরেকটি ৫.৫ মাত্রার ভূমিকম্পে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে অনেক রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।

সরকারি হিসাবে, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ৩ হাজারের বেশি। ধ্বংস হয়েছে প্রায় ৫ হাজার ৪০০ বাড়িঘর। জাতিসংঘ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকতে পারে।

সরকার জানিয়েছে, দুর্গতদের জন্য অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে। সেখানে জরুরি খাদ্য, চিকিৎসা ও আশ্রয় দেওয়ার কাজ চলছে। আহতদের স্থানান্তর, মৃতদের দাফন এবং জীবিতদের উদ্ধার তদারকির জন্য দুটি পৃথক সমন্বয় কেন্দ্রও গঠন করা হয়েছে।

এর আগে হেলিকপ্টারের মাধ্যমে আহতদের পাহাড়ি এলাকা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পরিবেশ সে প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায়।

আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। পাহাড়ি এলাকা ও দুর্বল অবকাঠামোর কারণে দুর্যোগে প্রাণহানি বেশি হয়। চলমান সংকটে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তার পাশাপাশি দেশের সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন সম্মিলিতভাবে কাজ করছে।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন