সর্বশেষ

সারাদেশ

৫ ঘণ্টার হেলিকপ্টার ভ্রমণে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করলেন ব্রিটিশ নাগরিক

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইউনেস্কোর স্বীকৃত বিশ্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের অপরূপ সৌন্দর্য নিজ চোখে দেখার জন্য ব্রিটিশ নাগরিক আহসান রিজভী শুক্রবার হেলিকপ্টার যোগে বাংলাদেশে এসে সুন্দরবন ভ্রমণ করেছেন।

পাঁচ ঘণ্টার এই বিশেষ সফরের জন্য তিনি ৭ লাখ টাকা ব্যয় করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহসান রিজভী দুপুর ১২:৩০ মিনিটে মোংলা থানার হেলিপ্যাডে অবতরণ করেন। তার নিরাপত্তার জন্য মোংলা থানার পুলিশ ও ট্যুর অপারেটররা ব্যবস্থা নেন। এরপর তিনি একটি হোটেলে কিছু সময় বিশ্রাম নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করেন। সফরের সঙ্গে তার একজন দোভাষীও ছিলেন।

৬৮ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দরবনের দৃশ্য দেখার পর থেকেই তার আকর্ষণ বেড়ে যায়। সময়ের মূল্য তার কাছে অর্থের চেয়ে বেশি হওয়ায়, তিনি টাকার চিন্তা না করে হেলিকপ্টার ভাড়া করে মাত্র কয়েক ঘণ্টার জন্যই সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করেন।

আহসান রিজভী বাংলাদেশি নয়, তিনি ব্রিটিশ নাগরিক হলেও পাকিস্তানি বংশোদ্ভূত এবং মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার এই সফর প্রমাণ করে যে, আন্তর্জাতিক পর্যটকদের কাছে সুন্দরবন কতটা মূল্যবান।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন