সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশরাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা: ১২ জনের বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
খেলা

নেপাল ম্যাচের স্কোয়াড ঘোষণা, নেই হামজা চৌধুরী ও শমিত সোম

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) দুপুরে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

এর আগে সকালে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে ঘোষিত দলে জায়গা হয়নি লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী ও কানাডিয়ান প্রিমিয়ার লিগের খেলোয়াড় শমিত সোমের।

জাতীয় দলের ম্যানেজার আমের খান নিশ্চিত করেছেন, ইনজুরির শঙ্কার কারণে হামজাকে ছাড়াই দল গঠন করা হয়েছে। তিনি বলেন, “হামজা শেষ ম্যাচে হালকা চোটে পড়েছিল। তাই তার ক্লাব লেস্টার সিটি নিজ থেকেই সিদ্ধান্ত নিয়েছে তাকে এই সফরে না পাঠানোর।”

অন্যদিকে, শমিত সোম ক্লাব ক্যাভালরি এফসির ব্যস্ত সূচির কারণে এবার নেপাল সফরে থাকছেন না।

সিঙ্গাপুরের বিপক্ষে সবশেষ ম্যাচের দলে থাকা মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, ফাহামিদুল ইসলাম, আল-আমিন, শেখ মোরছালিন, মজিবর রহমান ও জাহিদ হাসানকে এবার রাখা হয়নি। তারা বর্তমানে ভিয়েতনামে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিচ্ছে।

নতুন মুখ হিসেবে প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর। বয়সভিত্তিক কোনো দলেও না খেলা এই ডিফেন্ডারের জন্য এটি বিশেষ এক মুহূর্ত।

এছাড়া, সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াডে না থাকা মোহাম্মদ ইব্রাহিম ও ইসা ফয়সাল ফিরেছেন মূল দলে।

উল্লেখ্য, আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে এই ম্যাচগুলোকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে দুই দলই। ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে নেপাল আছে ১৭৬ নম্বরে, আর বাংলাদেশ ১৮৪তম স্থানে।

২৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন