সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশবিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
রাজনীতি

ডাকসু নির্বাচন ঘিরে জমজমাট প্রচার, চাপে স্বতন্ত্র প্রার্থীরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ ৩:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন।

নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী, আর ১৮টি হল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,০৩৫ জন। আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে এবং ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন।

ইতোমধ্যেই শুরু হয়েছে জমজমাট প্রচার অভিযান। পোস্টার, ব্যানার, শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়সহ বিভিন্নভাবে নিজেদের পক্ষে সাড়া জাগানোর চেষ্টা করছেন প্রার্থীরা। তবে নির্বাচনি উত্তাপের মধ্যেও একধরনের বৈষম্যের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

অসম প্রতিযোগিতায় স্বতন্ত্র প্রার্থীরা
স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, বড় ছাত্রসংগঠনগুলোর মতো আর্থিক সাপোর্ট, গণসংযোগে জনবল কিংবা মিডিয়ার কাভারেজ তাদের হাতে নেই। এ বিষয়ে ‘ডিউ ফার্স্ট’ প্যানেলের ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ বলেন, "সংগঠনের প্রার্থীরা দলীয় জনবল, লজিস্টিক সুবিধা এবং মিডিয়া কাভারেজে এগিয়ে। আমরা যারা মাঠপর্যায়ে একটিভিজম করে পরিচিতি গড়েছি, এখন নির্বাচনে পিছিয়ে যাচ্ছি।"

একই অভিযোগ 'স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য' প্যানেলের জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়ারও। তিনি বলেন, "মিডিয়া লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ। নির্দিষ্ট কিছু প্রার্থী ও সংগঠনের প্রচারণাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।"

কেন্দ্র বাড়ানোর দাবি ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ডাকসু নির্বাচন ঘিরে অব্যবস্থাপনার অভিযোগও তুলেছে বিভিন্ন পক্ষ। জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় ৪০ হাজার ভোটারের জন্য মাত্র ৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে যথাযথভাবে ভোটগ্রহণ সম্ভব নয়। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বলেন, “প্রতিটি কেন্দ্রে ভোটারের সংখ্যা ৪-৫ হাজার। এতে ভোট দেওয়ার ক্ষেত্রে অনাবাসিক শিক্ষার্থীদের সমস্যা হবে।”


এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নামে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু গ্রুপে অপপ্রচারের অভিযোগ তুলে এসব গ্রুপ বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।

আচরণবিধি মানা হচ্ছে না, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ভিপি প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেন, "নির্বাচন কমিশন আচরণবিধি দিলেও তা কার্যকর হচ্ছে না। একপক্ষকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।"

ভিপি প্রার্থী কারাগারে
এদিকে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালকে সহপাঠীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৭ আগস্ট) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২৬ আগস্ট রাতে হাজী মুহাম্মদ মুহসীন হলে রুমমেটকে মারধর করেন জালাল। এ ঘটনায় হল প্রাধ্যক্ষ শাহবাগ থানায় মামলা দায়ের করেন।


ভোটের দিন ঘনিয়ে আসছে, চ্যালেঞ্জ বাড়ছে
প্রচার-প্রচারণা ও অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে ডাকসু নির্বাচন। তবে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটের লড়াই দিন দিন কঠিন হয়ে উঠছে। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা এবং নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ ছাড়া সমান সুযোগ নিশ্চিত করা কঠিন হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

৪৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন