সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশবিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
রাজনীতি

ডাকসু নির্বাচন : চলছে উৎসবমুখর পরিবেশে প্রচার, তিন স্তরের নিরাপত্তা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর প্রথমবারের মতো ভয়মুক্ত পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার ছাত্রলীগ-বিরোধী বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী এবং ছাত্রসংগঠনগুলোর প্রচার শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে।

প্রতিরোধ পর্ষদ, ছাত্রদল, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদসহ মোট আটটির বেশি প্যানেল ভোটে অংশ নিচ্ছে। প্রতিটি প্যানেল নিজ নিজ ইশতেহার তুলে ধরে বিভিন্ন আবাসিক হল, অনুষদ ও একাডেমিক ভবনে প্রচার চালাচ্ছে।

এবার ডাকসুর ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৬২ জন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর।

ভোটের দিন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের প্রবেশপথে সেনাবাহিনী থাকবে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে। ভিতরে পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম দায়িত্ব পালন করবে। এছাড়া ৮ ও ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হবে।

এদিকে, ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠেছে। চারুকলা অনুষদের সামনে এই ঘটনার প্রতিবাদে তারা সংবাদ সম্মেলন করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।

শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন, এবারের ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে সুশিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিবেশ পুনরুদ্ধার হবে এবং লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির অবসান ঘটবে।

৫৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন