সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ
দেশকে দুর্নীতি, ঋণখেলাপী এবং চাঁদাবাজমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি : নাহিদ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর
সারাদেশগরুর পা কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন, গোয়াইনঘাটে যুবকের বিরুদ্ধে অভিযোগ
কুমিল্লায় নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির দায়ে মিল মালিককে জরিমানা
বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি সফি খান ও সম্পাদক মাহফুজার রহমান
ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোন, ফরিদপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
ভৈরবে তেল সরবরাহ বন্ধ: যমুনা ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা
পরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
জাতীয়

সুষ্ঠু নির্বাচনে সহযোগিতায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার ঢাকা সেনানিবাসে আয়োজিত ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “দেশ এখন নির্বাচনের পথে এগোচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সেনাসদস্যরা দীর্ঘদিন ধরেই মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন, যা অতীতের তুলনায় দীর্ঘ সময়। এই সময় সকলের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখা জরুরি।”

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি করা প্রসঙ্গে তিনি বলেন, “এই ধরনের মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এমন কথা বলছে, তারা আমাদের সন্তানের বয়সী। সময়ের সঙ্গে তারা বুঝবে ও নিজেরাই লজ্জিত হবে।”

পেশাগত শৃঙ্খলা ও নৈতিকতা রক্ষার বিষয়ে জোর দিয়ে জেনারেল ওয়াকার জানান, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে একজন সেনাসদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে এবং নারী নির্যাতনের অভিযোগে আরেক কর্মকর্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, “নৈতিক স্খলনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে শাস্তি দেওয়া হবে না।”

সেনাপ্রধান আরও বলেন, “একজন সেনা কর্মকর্তাকে প্রস্তুত করতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে। তাই অপরাধ সংঘটনের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। অপরাধের পর শুধু শাস্তি দিলেই দায়িত্ব শেষ হয় না, এটা রাষ্ট্রীয় সম্পদের অপচয়ও।”

তিনি সেনাসদস্যদের উদ্দেশে বলেন, “দেশের মানুষ এখন তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ন রাখতে হবে।”

সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক করে সেনাপ্রধান বলেন, “এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দেখে প্রভাবিত হওয়া যাবে না। সকলকে সজাগ থাকতে হবে, যাতে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।”

৪১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন