সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশলোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় আবারও মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

খাগড়াছড়ি জোন (২৪ বীর)-এর সার্বিক তত্ত্বাবধানে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে আর্থিক অনুদান, সেলাই মেশিন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ খাদেমুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল।


অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, "পার্বত্য চট্টগ্রামে শান্তি রক্ষা ও উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। পাহাড়ি ও বাঙালির মধ্যে সম্প্রীতির বন্ধন আজ আরও দৃঢ় হয়েছে। এ ধরনের সহায়তা কার্যক্রম আমাদের নিয়মিত দায়িত্বেরই অংশ।"


তিনি আরও জানান, খাগড়াছড়ি জোন শুধুমাত্র নিরাপত্তার দায়িত্বই পালন করে না, বরং মানবিক কল্যাণেও প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।


এই সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ১৪টি পরিবারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। পাশাপাশি একটি পরিবারকে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।


ত্রাণ সহায়তার আওতায় ৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা।


সহায়তা পেয়ে উপকারভোগীরা খাগড়াছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সহায়তা শুধু খাদ্য বা অর্থ নয়, বরং এটি তাদের জীবনে আশার আলো ও সাহসের উৎস।


স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক ভূমিকা প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ পাহাড়ে শান্তি ও সৌহার্দ্য আরও জোরদার করবে।

৬৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন