সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
রাজনীতি

'জুলাই ঘোষণাপত্র' নিয়ে বিএনপি ও এনসিপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৪:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ (বুধবার) বেলা ১১টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্র ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতের দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দলটির সূত্রে জানা যায়, সংবাদ সম্মেলনে সম্প্রতি ড. ইউনূসের দেওয়া ‘জুলাই ঘোষণাপত্র’ এবং জাতির উদ্দেশে দেওয়া ভাষণের বিভিন্ন দিক বিশ্লেষণ করে বিএনপির অবস্থান তুলে ধরা হবে। এর আগে, মঙ্গলবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আয়োজিত এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই ঘোষণাপত্রে অন্তর্বর্তী সরকারের রূপরেখা এবং ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যে বক্তব্য এসেছে, তা আমরা স্বাগত জানাই।”

এদিকে, একই বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (বুধবার) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে জানান, এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, গতকাল (মঙ্গলবার) বিকেল ৫টার পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন। ঘোষণাপত্রটিতে মোট ২৮টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই আন্দোলন পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে।

৩১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন