সর্বশেষ

জাতীয়

মধ্যপ্রাচ্যের সংঘাতে ৫ বাংলাদেশি নিহত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী পর্যায়ক্রমে আরও প্রবাসীকে দেশে ফেরানো হবে।

শুক্রবার সকালে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ দেশে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ ইসলাম বলেন, যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকার সবসময় প্রবাসীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। নিহত মোশারফ হোসেনের পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। এছাড়া তার দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বহন করবে।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন