সর্বশেষ

জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ১

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫ ১১:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর ফার্মগেট এলাকায় বিআরটিসির একটি দোতলা বাস দুর্ঘটনার শিকার হয়েছে। বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে পড়ে এবং একটি কংক্রিট পিলারের সঙ্গে ধাক্কা লাগে।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় বাসের ওপরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার অনীশ কীর্ত্তনীয়া গণমাধ্যমকে বলেন, "বিআরটিসির বাসটি ভুলবশত এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচ দিয়ে ঢুকে পড়ে এবং একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে।"

দুর্ঘটনার পর ঘটনাস্থলের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয় আলোচনা।

উল্লেখ্য, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি। পূর্ণাঙ্গভাবে এর সুবিধা পেতে আরও দেড় বছর সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

৭০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন