সর্বশেষ

আইন-আদালত

যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক হতাহত হয়েছেন।

মর্মান্তিক এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস এই রিট আবেদনটি দায়ের করেন। একইসঙ্গে ঢাকাসহ দেশের সকল জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধবিমান উড্ডয়নের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটটি হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চে উপস্থাপন করা হলে আদালত দুপুর ১টায় শুনানির সময় নির্ধারণ করেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া এবং অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

রিট আবেদনে বিমান বাহিনীর অধীনে বর্তমানে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ কার্যক্রম কেমন চলছে—তা জানতে চেয়ে হাইকোর্টের নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর নির্দেশনা, আগুনে নিহত শিক্ষার্থীদের পরিবারকে ৫ কোটি টাকা করে এবং আহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবিও উত্থাপন করা হয়েছে।

৪১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন