সর্বশেষ

সারাদেশ

এমপির নামে ভিজিএফ কার্ড দাবি: বিএনপি নেতাকে শোকজ

অয়ন জ্যোতি, লালমনিরহাট
অয়ন জ্যোতি, লালমনিরহাট

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৪:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লালমনিরহাটে সংসদ সদস্যের নাম ব্যবহার করে ভিজিএফ কার্ডের ৩০ শতাংশ দাবি করার অভিযোগে বিএনপি নেতা শামসুজ্জামান সবুজকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

দলটির দপ্তর সম্পাদক জয়নুল আবেদীন স্বপন স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, শামসুজ্জামান সবুজ প্রায়ই এমন কর্মকাণ্ডে জড়িত হন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে তাকে লালমনিরহাট জেলা বিএনপির কাছে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সন্ত্রাসবিরোধী একটি মামলায় গ্রেপ্তার মদাতি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব মঙ্গলবার জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট থেকেই তাকে আবার আটক করে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বিকেলে তাকে আদালতের মাধ্যমে পুনরায় কারাগারে পাঠানো হয়।

২০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন