সর্বশেষ

সারাদেশ

শেরপুরে এতিম শিশুদের জন্য মেহেদী উৎসব ও প্রসাধনী বিতরণ

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৫:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে শেরপুরে এতিম শিশুদের নিয়ে মেহেদী উৎসব ও তাদের মাঝে প্রসাধনী বিতরণ করা হয়েছে।

১৭ মার্চ মঙ্গলবার দুপুরে শহরের চাপাতলী সরকারি বালিকা শিশু পরিবার প্রাঙ্গনে ওই মেহেদী উৎসব পালন করেন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সদস্যরা।

ওই সময় এতিম শিশুদের হাতে মেহেদী পরিয়ে দেন সংগঠনের সদস্যরা। পরে তাদের মাঝে ঈদ উপহার হিসেবে প্রসাধনী বিতরণ করা হয়।

মেহেদী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া।

ওই সময় তিনি বলেন, “করোনাকাল থেকে রক্তসৈনিক বাংলাদেশের উদ্যোগে প্রতিবছরই এতিম শিশুদের নিয়ে মেহেদী উৎসব করা হচ্ছে। এসব শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত। সমাজের সবাই যদি এসব অসহায়, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে এগিয়ে আসে, তাহলে তাদের মলিন মুখেও হাসি ফুটে উঠবে।”

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল-আমিন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. ফয়জুল আলম, ডা. মোছা. মনিকা, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহিউদ্দিন সোহেল, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী তাহমিনা জলি, রক্তসৈনিক শেরপুর শাখার সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।

এদিকে ঈদের আগে প্রসাধনী উপহার পেয়ে এবং হাতে মেহেদী পরে এতিম শিশুরা খুশিতে মেতে ওঠে। এদিন ৮০ জন শিশুর হাতে মেহেদী পরিয়ে দেওয়া হয়।

৩৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন