সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ২

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৩:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ও কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালিনগর গ্রামের সুবর্ণ বিশ্বাসের মেয়ে সেজুতি বিশ্বাস (৮) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামের রকিবুল মোল্যার ছেলে মোটরসাইকেল চালক পারভেজ মোল্যা (১৯)।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার কালিনগর গ্রামের সুবর্ণ বিশ্বাস তার পরিবার নিয়ে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে স্নানোৎসবে অংশ নিতে আসেন। স্নান শেষে বাড়ি ফেরার পথে আড়ুয়াকান্দি এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল শিশু সেজুতিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ।

অন্যদিকে, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশেকুর রহমান জানান, গোপীনাথপুর এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক পারভেজ মোল্যা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইজিবাইকের দুই যাত্রী আহত হয়েছেন।

১৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন