সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশকুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
জকিগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ: ১০ মাসেও গ্রেপ্তার হয়নি মূল হোতা
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
জাতীয়

সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৯ জুলাই, ২০২৫ ৭:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকায় জাতীয় সমাবেশে অংশ নিতে গিয়ে ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন খুলনার দাকোপ উপজেলা জামায়াত আমির মাওলানা আবু সাঈদ (৫২)।

দুর্ঘটনাটি ঘটে শনিবার (১৯ জুলাই) ভোররাতে, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে খুলনা থেকে ২৬০টি বাসযোগে ঢাকার পথে রওনা হন দলটির নেতাকর্মীরা। রাত প্রায় ৩টার দিকে ফরিদপুরের ভাঙ্গা চৌরাস্তার মোড়ে গাড়িগুলো সাময়িক বিরতিতে পার্ক করা হয়। এই সময় চা পান করছিলেন অনেকে।

এ সময় মাওলানা আবু সাঈদ লক্ষ্য করেন, তার গাড়িতে টাঙানো ব্যানারটি খুলে গেছে। সেটি ঠিক করতে গিয়ে তিনি ও আরও কয়েকজন সামনে অবস্থান নেন। তখন হঠাৎ করেই রয়্যাল পরিবহনের একটি বাস পেছন থেকে এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাওলানা আবু সাঈদের মৃত্যু হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় মাওলানা আবু সাঈদ নিহত হয়েছেন এবং আরও অন্তত ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

৩৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন