সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশখুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

শ্যামলীতে চাপাতির ভয় দেখিয়ে ছিনতাই: ৩ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর শ্যামলীতে চাপাতির মুখে এক যুবকের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় পেশাদার তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন—আল আমিন (২৮), আসলাম শিকদার (২৯) এবং কবির (২২)।

ডিবি সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জুলাই) ভোরে ধারাবাহিক অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জ ও ভোলার চরফ্যাশন এলাকা থেকে আল আমিন ও আসলামকে গ্রেফতার করা হয়। এর আগে, ১৪ জুলাই মোহাম্মদপুর এলাকা থেকে কবিরকে গ্রেফতার করা হয়।

ঘটনার সূত্রপাত ১১ জুলাই সকালে, যখন ধামরাইয়ের কর্মস্থলে যাওয়ার পথে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামের এক যুবক শ্যামলীর মেরিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে ছিনতাইয়ের শিকার হন। মোটরসাইকেলযোগে তিনজন ছিনতাইকারী তাকে চাপাতি ও হাসুয়া দিয়ে ভয় দেখিয়ে তার ব্যাকপ্যাক, নগদ টাকা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ড, অফিস আইডি কার্ড, মোবাইল ফোন, এমনকি জুতা ও টি-শার্টও ছিনিয়ে নেয়।


অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের ওই ঘটনা সিসিটিভি ফুটেজে ধারণ হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে ভিকটিমের দায়ের করা মামলার (১২ জুলাই, শেরেবাংলা নগর থানা) তদন্ত শুরু করে ডিবি।


ডিবি-তেজগাঁও বিভাগ জানায়, প্রযুক্তিগত সহায়তা ও সিসিটিভি বিশ্লেষণের মাধ্যমে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও চাপাতি জব্দ করা হয়েছে।


তদন্তে আরও জানা গেছে, গ্রেফতারকৃত কবির সরাসরি ছিনতাইয়ে অংশ না নিলেও অপর ছিনতাইকারীদের অস্ত্র, টাকা ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা শ্যামলীর ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে।


ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

৩১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন