সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশযশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
সাতক্ষীরায় বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: দ্রুত টিআরএম বাস্তবায়নের দাবি
কুসিক পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু
সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন
কুয়াকাটায় শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন
পিরোজপুরে গলাকাটা ও মাথাবিহীন লাশ উদ্ধার, একজন গ্রেফতার
বিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াইতে এক লাখ মানুষের ইফতারি আয়োজন
বদ আকিদা ঈমানের পূর্ণতার পথে বড় অন্তরায়: মাওলানা নেছারুদ্দীন
নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী জায়গা দখলের অভিযোগ
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, দুইজন গুরুতর আহত
সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ২ সদস্য হত্যার বিচার হয়নি: সংবাদ সম্মেলনে অভিযোগ
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে পুলিশের জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ২
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি
খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি জাহিদুল ইসলাম
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

দৌলতপুর সীমান্তে ‘ভারতীয়’ দাবি করে কৃষকের তিন মহিষ জব্দ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় তিনটি মহিষ ‘ভারতীয়’ বলে দাবি করে সেগুলো জব্দ করে নিলামে বিক্রি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানানো হয়েছে।

ঘটনাটি ঘটে ৬ জুলাই ভোরে, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা এলাকায়। অভিযানে অংশ নেয় প্রাগপুর বিওপির বিজিবি সদস্যরা। তারা রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের কৃষক মানিক মণ্ডল (৪২) ও তার সঙ্গে থাকা তিনটি মহিষ আটক করে। পরে মহিষগুলো সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে জব্দ করা হয়।

বিজিবির দাবি, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ও আইন অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানায় ৭ লাখ টাকা মূল্যের তিনটি মহিষ জব্দ এবং মানিক মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরদিন, ৭ জুলাই, মানিককে আদালতে পাঠানো হয়।

তবে পরিবার ও স্থানীয়দের দাবি, মহিষগুলো মানিকের নিজের খামারে পালিত এবং বিক্রির উদ্দেশ্যে রাজশাহীর সিঁটিরহাটে নেওয়া হচ্ছিল। আটক হওয়ার সময় তার কাছে স্থানীয় ওয়ার্ড সদস্য আয়শা খাতুনের স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্রও ছিল।

প্রত্যয়নপত্রটি নিয়ে বিতর্ক তৈরি হয়। আয়শা খাতুন এক ভিডিও বার্তায় জানান, তিনি একটি ফাঁকা কাগজে স্বাক্ষর দিয়েছেন, যার মধ্যে তারিখ বা বিস্তারিত বিবরণ ছিল না।

পরে ৮ জুলাই, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মণ্ডল মানিকের পক্ষে আরেকটি প্রত্যয়নপত্র দেন। তিনি সেখানে উল্লেখ করেন, মানিকের খামারে মোট ১২টি মহিষ রয়েছে, যার মধ্যে আটক তিনটি তার নিজের এবং সেগুলো বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।

১৪ জুলাই দুপুরে মানিক মণ্ডলের স্ত্রী শ্যামলী খাতুন সংবাদ সম্মেলন করে বলেন, “অভাব-অনটনের কারণে আমাদের তিনটি মহিষ বিক্রির উদ্দেশ্যে আমার স্বামী রাজশাহীর হাটে যাচ্ছিলেন। পথে বিজিবি তাদের আটক করে মহিষগুলো ‘ভারতীয়’ বলে দাবি করে নিয়ে যায়। আমাদের কথা না শুনেই সেগুলো নিলামে বিক্রি করে দেয়।”


বিজিবির ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, “তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

এ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছে।

৪৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন