সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
ঐতিহাসিক ৭ই মার্চ আজ, বাঙালির জীবনে এক অনন্য গৌরবময় দিন
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশপটুয়াখালীর মহিপুরে জমি বিরোধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
মেলান্দহে ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত
সিলেটে ডিসি’র বিরুদ্ধে মামলার অনুমতি চায় আদালত
কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র তৎপরতা
ময়মনসিংহে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেটে ডিজেলের সঙ্কট, পেট্রোল-অকটেনও মিলছে কম
মেঘনায় ডাকাতের হামলা, গুলিবিদ্ধ জেলের মরদেহ উদ্ধার
মোংলা বাজারে ধরা পড়ল বিরল প্রজাতির বিশাল গোলপাতা মাছ
কক্সবাজার নিখোঁজ নারীর মরদেহ লিফটের নিচ থেকে উদ্ধার
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি গ্রুপের মধ্যে সংঘর্ষ
নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীর জরিমানা
নরসিংদীতে কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যা: সৎ পিতার চাঞ্চল্যকর জবানবন্দি
রংপুরে পেট্রোল পাম্পে বিএসটিআইয়ের অভিযান, দুই স্টেশনকে জরিমানা
তেল পাচার ঠেকাতে বাংলাবান্ধা স্থলবন্দরে বিজিবির টহল জোরদার
খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
ফরিদপুরে জ্বালানি তেলের সংকট, চাহিদা অনুযায়ী পাচ্ছেন না চালকরা
কোটালীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে নদীতে ডুবে শিশুর মৃত্যু
কলাপাড়ায় দু:স্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু
শাবিপ্রবিতে গাঁজা ও ইয়াবাসহ চার নির্মাণ শ্রমিক আটক
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
সারাদেশ

নড়াইলে জমি নিয়ে বিরোধে পিতা-পুত্র খুনের ঘটনায় আটক ২

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ ১২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার বাহিরপাড়া গ্রামে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে সংঘটিত মারাত্মক সহিংসতায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশীপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর শেখ (৫৭) ও কওছার শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হয়েছে, কিন্তু সমাধান হয়নি। বুধবার দুপুরে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ (২৫) কৃষি শ্রমিকদের নিয়ে বিরোধপূর্ণ জমিতে কাজ করতে গেলে, কওছার শেখের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এই হামলায় জাহাঙ্গীর শেখ ঘটনাস্থলেই প্রাণ হারান। তার ছেলে নাহিদ শেখ ও কৃষি শ্রমিক নয়ন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে নাহিদ শেখের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

লোহাগড়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির শেখ ও সোহান শেখকে আটক করা হয়েছে। নিহত জাহাঙ্গীর শেখের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে ঢাকায় নেওয়ার পথে মারা যাওয়া নাহিদ শেখের লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিরাপত্তা বজায় রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

৩১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন