সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশরাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা: ১২ জনের বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
খেলা

লেস্টারে এলেন নতুন কোচ, জায়গা হারাবেন হামজা ?

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ১৬ জুলাই, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
টানা ব্যর্থতার পর ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আবারও ছিটকে গেছে লেস্টার সিটি। এবার নতুন করে ঘুরে দাঁড়াতে মরিয়া ক্লাবটি।

তাই চ্যাম্পিয়নশিপ থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে তারা নিয়ে এসেছে নতুন কোচ—স্প্যানিশ ম্যানেজার মার্তি সিফুয়েন্তেস।

সাবেক কুইন্স পার্ক রেঞ্জার্স কোচ সিফুয়েন্তেসের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে লেস্টার। বিদায়ী কোচ রুদ ফন নিস্টলরয়ের জায়গায় দায়িত্ব পেয়েছেন ৪১ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। ক্লাব চেয়ারম্যান আয়াওয়াত শ্রীভাদ্ধানাপ্রভা জানিয়েছেন, তারা এখন স্থিরতা ও আধুনিক ফুটবল দর্শনে বিশ্বাস রাখছেন।

তবে প্রশ্ন রয়ে গেছে—দুই বছরে ছয়জন কোচ বদলানো ক্লাবে সিফুয়েন্তেস কতটা সময় পাবেন?

হামজার জায়গা কোথায়?
নতুন কোচ এলেও এখনো অনেক খেলোয়াড়ের ভবিষ্যৎ ঝুলে আছে। বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে খেলেছিলেন শেফিল্ড ইউনাইটেডে, যেখানে ১৬ ম্যাচে মাঠে নেমে প্রশংসাও কুড়িয়েছেন। ধারের মেয়াদ শেষে ২৯ জুন তিনি ফিরেছেন লেস্টারে। কিন্তু মূল দলে তার ভূমিকা এখনও অনিশ্চিত।

এরই মধ্যে শোনা যাচ্ছে, গ্রিক জায়ান্ট অলিম্পিয়াকোস হামজাকে দলে টানতে চায়। সেক্ষেত্রে লেস্টারের পুনর্গঠনের অভিযানে হামজা থাকবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

দুই বছরে দুবার অবনমন—এটি লেস্টারের জন্য বড় ধাক্কা। দলের মধ্যে অভিজ্ঞতা থাকলেও ব্যর্থতা, ভারসাম্যহীনতা আর নেতৃত্বের অভাব চোখে পড়েছে বারবার। এখন দেখার বিষয়, সিফুয়েন্তেস কীভাবে দলকে সংগঠিত করেন।

আর হামজার মতো পরিশ্রমী মিডফিল্ডারদের ওপর আস্থা রাখলে হয়তো লেস্টার আবারও ফিরতে পারে প্রিমিয়ার লিগে। তবে তা নির্ভর করবে কোচের পরিকল্পনায় তার জায়গা কতটা আছে, তার ওপর।

৩৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন