সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশকুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

দৌলতপুরে বিএনপি কর্মী হত্যা: শাস্তির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সরকারি সহায়তার (ভিজিএফ) কার্ড অনলাইন আবেদন ও চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘটিত বিএনপি কর্মী আব্দুল আজিজ হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

রোববার (৬ জুলাই) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর স্কুল বাজার এলাকায় কুষ্টিয়া-প্রাগপুর মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। এতে নারী-পুরুষসহ কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুল আজিজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখনো অধিকাংশ আসামি ধরা পড়েনি। দ্রুত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এর আগে, বুধবার (২ জুলাই) রাত ৯টার দিকে মথুরাপুর স্কুল বাজার এলাকায় অতিরিক্ত অর্থ আদায় নিয়ে বিরোধের জেরে স্থানীয় যুবক পলাশের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আব্দুল আজিজ (৩৫)। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন নিহতের স্ত্রী রুবিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় ১০ জনের নাম উল্লেখসহ আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ওরফে মাহাবুল মাস্টার (৫২) কে গ্রেপ্তার করে। তবে মামলার অন্য আসামিরা এখনও পলাতক।

নিহত আব্দুল আজিজ স্থানীয় খেলাফত উদ্দীনের ছেলে এবং বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। মামলায় অভিযুক্তরাও একই রাজনৈতিক দলের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

মানববন্ধনে অংশ নিয়ে নিহতের স্ত্রী রুবিনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছোট ছোট সন্তানদের নিয়ে আমি এখন অসহায়। আমি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তি চাই।”

এ বিষয়ে দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।”

৫৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন