সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশকুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
রাজনীতি

নড়াইল-২: ধানের শীষের পক্ষে প্রচারে এনপিপি নেতা ড. ফরহাদ

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

শনিবার, ৫ জুলাই, ২০২৫ ৫:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।

বৈরী আবহাওয়ার মধ্যেও তিনি শুক্রবার (৪ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইলের লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তা এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বৃষ্টির মধ্যেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন।

ড. ফরহাদ সাংবাদিকদের বলেন, “২০১৮ সালের নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলাম। কিন্তু দিনের ভোট রাতে নেওয়ায় সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি আবারও এই আসনে ধানের শীষ প্রতীকে লড়তে চাই এবং সে লক্ষ্যেই নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছি।”

গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন এনপিপির কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী শওকত আলী, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, লোহাগড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, পৌরসভা ৭ নম্বর ওয়ার্ড সভাপতি সৈয়দ কিবরিয়া, সাধারণ সম্পাদক কাজী লোটাস, শ্রমিক পার্টির জেলা সভাপতি মো. তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বদরুজ্জামান হাবিব, যুবফ্রন্টের লোহাগড়া উপজেলা সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ইয়াসিন সরদার, নারী নেত্রী আফসানা মিমি, হিরা খানমসহ অন্যান্য নেতাকর্মীরা। 

৪২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন