সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশকুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
জকিগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ: ১০ মাসেও গ্রেপ্তার হয়নি মূল হোতা
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
জাতীয়

জুন মাসে কম বৃষ্টি, জুলাইয়ে বর্ষার ইতিবাচক পূর্বাভাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সদ্য শেষ হওয়া জুন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের তুলনায় ১৯.৩ শতাংশ কম বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে সিলেট বিভাগে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই মাসে এক থেকে তিনটি লঘুচাপ গঠিত হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল বুধবার আবহাওয়া অধিদপ্তর তাদের দীর্ঘমেয়াদি জুলাই মাসের পূর্বাভাস প্রকাশ করেছে, যেখানে জুন মাসের বৃষ্টি ও আবহাওয়ার সার্বিক অবস্থা তুলে ধরা হয়েছে।

তাদের তথ্যে জানা যায়, জুন মাসের মাঝামাঝি সময়ে সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছিল, যার ফলে কয়েকদিন বৃষ্টিপাত হয়েছিল। তবে এরপর বৃষ্টি আবার কমে যায়।

জুন মাসে খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত ভালো ছিল, কিন্তু দেশের অন্যান্য ছয় বিভাগে বৃষ্টি কম হয়েছে।

বাংলাদেশের বর্ষাকাল শুরু হয় আষাঢ় মাস থেকে, যা জুন মাসের অর্ধেক সময়কাল জুড়ে থাকে। তবে এ মাসে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে।

সিলেট বিভাগে জুন মাসে স্বাভাবিকের থেকে প্রায় ৪৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে। ঢাকাতেও বৃষ্টিপাত ছিল স্বাভাবিকের তুলনায় ৩৩ শতাংশ কম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসে স্বাভাবিক বর্ষার পাশাপাশি এক থেকে দুইটি মৃদু তাপপ্রবাহ দেখা দিতে পারে।

৪০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন