সর্বশেষ

সারাদেশ

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

রবিবার, ২৯ জুন, ২০২৫ ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফেরদৌসি (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুন) রাত ৯টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ফেরদৌসি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোল্লাডাঙা এলাকার বাসিন্দা। বিষয়টি রোববার সকালে নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস।

চিকিৎসক জানান, ফেরদৌসি গত ২৩ জুন জ্বর ও অন্যান্য জটিল উপসর্গ নিয়ে রামেকে ভর্তি হন। প্রথমে সাধারণ ওয়ার্ডে চিকিৎসা চললেও অবস্থার অবনতি হলে ২৫ জুন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে কয়েকদিন ধরে চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে রামেক হাসপাতালে ডেঙ্গুতে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটল।

ডা. শংকর আরও জানান, বর্তমানে হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু।

চলতি মৌসুমে রামেক হাসপাতালে মোট ৮৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

৩৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০