সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ
দেশকে দুর্নীতি, ঋণখেলাপী এবং চাঁদাবাজমুক্ত করার জন্য সংসদে যাচ্ছি : নাহিদ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
প্রবাসীরা দেশে ফিরলে কর্মসংস্থান বা ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে : নুরুল হক নূর
সারাদেশকুমিল্লায় নষ্ট মরিচ মিশিয়ে গুঁড়া তৈরির দায়ে মিল মালিককে জরিমানা
বাগেরহাটে নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি সফি খান ও সম্পাদক মাহফুজার রহমান
ভাইকে বাঁচাতে নিজের কিডনি দিলেন বোন, ফরিদপুরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত
ভৈরবে তেল সরবরাহ বন্ধ: যমুনা ডিপো ইনচার্জ অবরুদ্ধ, ৪ ঘণ্টা পর সমঝোতা
পরকিয়ার জেরে মৌলভীবাজারের কুলাউড়ায় যুবক খুন, মরদেহ উদ্ধার; সিএনজি চালক আটক
সিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
আন্তর্জাতিক

ইরানের মজুদে ‘ডুমসডে’ ক্ষেপণাস্ত্র, এখনও ব্যবহার করা হয়নি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২১ জুন, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরান-ইসরায়েল চলমান উত্তেজনা এবার গড়াল নবম দিনে। যুদ্ধবিরতির সম্ভাবনার আভাস শুরুতে থাকলেও পরিস্থিতি এখন অনেকটাই ভিন্ন।

বরং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা করেছেন, "যুদ্ধ শুরু হয়ে গেছে" আর এ ঘোষণার পর থেকেই নতুন মাত্রায় প্রবেশ করেছে সংঘাত।

খামেনির এই হুঁশিয়ারির পর ইরান ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা হামলা জোরদার করে। জেরুজালেম, তেল আবিবসহ একাধিক স্থানে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে জনজীবন। ইসরায়েলের কেন্দ্র ও উত্তরাঞ্চলে জারি করা হয় বিমান হামলা সতর্কতা।

এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা পিছু হটবে না এবং তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। পাল্টা জবাব দিতে গিয়ে ইরান জানিয়েছে, তাদের হাতে রয়েছে এমন সব ক্ষেপণাস্ত্র ও উন্নত প্রযুক্তির অস্ত্র, যেগুলো এখনো ব্যবহৃত হয়নি।

ইরানের সামরিক বাহিনী ইতিমধ্যে উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে। এসব ক্ষেপণাস্ত্র এতটাই দ্রুত ছুটে আসে যে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত দুর্বল হয়ে পড়ছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই ধরনের অস্ত্র বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটি দেশের কাছেই রয়েছে।

দিন ও রাত উভয় সময়েই ইরান হামলা চালিয়ে যাচ্ছে, ফলে ইসরায়েলের পক্ষে সুনির্দিষ্ট সময় ধরে প্রতিরক্ষা পরিকল্পনা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

দ্য নিউ আরব জানিয়েছে, ইরান এখনো ব্যবহার করেনি তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘শহীদ হাজ কাশেম’, যার গতি শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি। এটি কঠিন জ্বালানিচালিত (সলিড ফুয়েল) ক্ষেপণাস্ত্র, যার নামকরণ করা হয়েছে নিহত কুদস ফোর্স কমান্ডার কাশেম সোলাইমানির নামে।

সবচেয়ে আলোচিত অস্ত্রের নাম ‘খোররামশাহ’, যাকে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে ‘ডুমসডে ক্ষেপণাস্ত্র’। এটি ইরানের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল, যার ওয়ারহেড বহনের ক্ষমতা প্রায় ১,৮০০ কেজি। ঘনবসতিপূর্ণ কোনো এলাকায় এই ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ধ্বংস হয়ে যেতে পারে একাধিক ভবনের ব্লক।

শুধু খোররামশাহ বা হাজ কাশেম নয়, ইরানের হাতে এখনো রয়েছে কাদর, এমাদসহ হাজার হাজার মধ্য ও দূর পাল্লার ক্ষেপণাস্ত্র, যা এখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়নি। বিশ্লেষকদের মতে, ইরানের অস্ত্রভাণ্ডারে থাকা এসব শক্তিশালী ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহার না করা হলেও তা যুদ্ধ পরিস্থিতিকে মুহূর্তে আমূল বদলে দিতে পারে।

পশ্চিম এশিয়ায় ক্রমেই ঘনীভূত হচ্ছে সংঘাত। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ কতটা দীর্ঘ ও বিস্তৃত হবে তা নির্ভর করছে পরবর্তী কৌশলগত সিদ্ধান্তগুলোর ওপর। বিশ্ব সম্প্রদায় এখন এক অজানা উৎকণ্ঠার দিকে তাকিয়ে।

৩০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন