সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশকুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
জকিগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ: ১০ মাসেও গ্রেপ্তার হয়নি মূল হোতা
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
সারাদেশ

ময়মনসিংহে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১১ জন নিহত, আহত অন্তত ১০

 ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি

শুক্রবার, ২০ জুন, ২০২৫ ৮:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় ও রাতে এই দুর্ঘটনা দুটি ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টার দিকে তারাকান্দার রামচন্দ্রপুর এলাকায়। একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। নিহতরা হলেন, ধোবাউড়া উপজেলার বরাটিয়া গ্রামের জবেদা খাতুন (৮৫), ফুলপুর উপজেলার রাকিবুল হাসান (১৫) এবং ময়মনসিংহ সদর উপজেলার অটোরিকশাচালক মোহাম্মদ আলম (৩৫)। আহত হন আরও চারজন।

তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান জানান, “দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলেও ভেতরে কোনো রোগী ছিল না। চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ৮টার দিকে ফুলপুর উপজেলার ইন্দারাপার মোড়ে। একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে আটজন নিহত হন। নিহতরা সবাই মাহিন্দ্রার যাত্রী বলে নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—ফরিদ মিয়া (৩৮), জহর আলী (৭০), হাসিনা খাতুন (৫০), শামসুদ্দিন (৬৫) ও আজিম উদ্দিন (৩৫)। আরও তিনজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে বাসে আগুন ধরিয়ে দেয় এবং রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, দুটি দুর্ঘটনায় আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুলপুর দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া ছয়জনের মধ্যে মাহিন্দ্রার চালকসহ দুজন মারা গেছেন। অন্যরা চিকিৎসাধীন।

এই মর্মান্তিক দুর্ঘটনাগুলোর পর স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে।

৩৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন