সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে পৌঁছেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট, ফিরেছেন ৪১৩ হজযাত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ১৮ জুন, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে প্রথম ফিরতি হজ ফ্লাইট।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টা ৪৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি ১৩৬’ ফ্লাইটে করে ৪১৩ জন হজযাত্রী সৌদি আরব থেকে দেশে ফেরেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল। তিনি জানান, এ বছর শাহ আমানত বিমানবন্দর দিয়ে মোট ৫ হাজার ১৮৮ জন হজযাত্রী সৌদি আরবে গমন করেছিলেন।

ফ্লাইটটি অবতরণের পর হজযাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর। এ সময় বিমানবন্দর কর্তৃপক্ষ, সিভিল অ্যাভিয়েশন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৯৫৮ জন মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছেন। ফিরতি পথে তাদের দেশে ফেরাতে ২২২টি ফ্লাইট নির্ধারিত রয়েছে।

৩৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন