সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশখুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ ১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
শেয়ারবাজারে অনিয়ম ও প্রতারণার মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলাটি দায়ের করেছেন দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন।

দুদকের দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা পরস্পরের সঙ্গে যোগসাজশে পরিকল্পিতভাবে বাজার কারসাজিতে লিপ্ত থেকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬১-এর ১৭ ধারা লঙ্ঘন করেছেন। এর মাধ্যমে তারা বিনিয়োগকারীদের প্রলোভনে ফেলে প্রতারণার মাধ্যমে মোট ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাৎ করেছেন।

মামলায় সাকিবের সম্পৃক্ততা সম্পর্কে উল্লেখ করা হয়েছে, তিনি শেয়ারবাজারে কারসাজিকৃত তিনটি কোম্পানির—প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সোনালী পেপারস লিমিটেড—শেয়ারে বিনিয়োগ করেন। অভিযুক্ত আবুল খায়ের ওরফে হিরুর সঙ্গে যোগসাজশে সাকিব বাজার কারসাজিতে অংশ নেন এবং ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা 'রিয়ালাইজড ক্যাপিটাল গেইনের' নামে লাভ করে তা আত্মসাৎ করেন।

বাকি আসামিরা হলেন:
উপনিবন্ধক মো. আবুল খায়ের ওরফে হিরু, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।

এর আগে, সোমবার (১৬ জুন) আদালত সাকিবসহ মামলার ১৫ আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

দুদক জানায়, গত এপ্রিল থেকে সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গঠিত একটি তদন্তদল এই অনুসন্ধানে নেতৃত্ব দেয়।

প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য ২০১৮ সালে সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করা হয়। এমনকি দুদকের হটলাইন ১০৬ উদ্বোধনেও অংশ নেন তিনি। তবে পরবর্তীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ ওঠায় ২০২২ সালে এই সম্পর্ক ছিন্ন করে সংস্থাটি।

৩২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন