সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশনড়াইলে বিল থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
আন্তর্জাতিক

ইরানের ১২০ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৬ জুন, ২০২৫ ১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চলমান দ্বন্দ্বের চতুর্থ দিনে ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলার অংশ হিসেবে দেশটির অন্তত ১২০টি ভূমি থেকে-ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ইসরায়েলি বাহিনী জানায়, ৫০টিরও বেশি যুদ্ধবিমান একযোগে ব্যবহার করে তারা এই হামলা চালায়। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল অ্যাফি ডেফরিন বলেন,
“আমরা ইরানের মোট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় এক-তৃতীয়াংশ ধ্বংস করেছি। এটি ইরানি সামরিক সক্ষমতার জন্য একটি বড় ধাক্কা।”

তিনি আরও দাবি করেন, পশ্চিম ইরান থেকে তেহরান পর্যন্ত আকাশসীমায় ইসরায়েল এখন সম্পূর্ণরূপে বিমান আধিপত্য প্রতিষ্ঠা করেছে।
“তেহরানের আকাশসীমায়ও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে,” বলেন ডেফরিন।

এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলার খবর আসে। ইরানের সরকারি সংস্থা তাসনিম জানায়, ইলাম প্রদেশের মুসিয়ান শহরে পৌর ফায়ার সার্ভিস ভবনে হামলা চালানো হয়। ফার্স নিউজের মতে, একই অঞ্চলের একটি হাসপাতালে বোমাবর্ষণ করা হয়েছে। উল্লেখ্য, উভয় সংবাদমাধ্যমই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

তেহরান দাবি করেছে, হামলার সময় তারা ইসরায়েলি বেশ কিছু ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার কারণে মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা ক্রমেই চরমে উঠছে। বেসামরিক অবকাঠামোয় ক্ষয়ক্ষতির খবর আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ তৈরি করছে।

২৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন