সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
সাতক্ষীরায় বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় মানববন্ধন: দ্রুত টিআরএম বাস্তবায়নের দাবি
কুসিক পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ইউসুফ মোল্লা টিপু
সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন
কুয়াকাটায় শ্রমিক দল নেতার সংবাদ সম্মেলন
পিরোজপুরে গলাকাটা ও মাথাবিহীন লাশ উদ্ধার, একজন গ্রেফতার
বিশ্বের সবচেয়ে বৃহৎ কড়াইতে এক লাখ মানুষের ইফতারি আয়োজন
বদ আকিদা ঈমানের পূর্ণতার পথে বড় অন্তরায়: মাওলানা নেছারুদ্দীন
নেত্রকোনায় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারী জায়গা দখলের অভিযোগ
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, দুইজন গুরুতর আহত
সোনাইমুড়ীতে হেযবুত তওহীদের ২ সদস্য হত্যার বিচার হয়নি: সংবাদ সম্মেলনে অভিযোগ
গাইবান্ধা শহর পুলিশ ফাঁড়িতে পুলিশের জুয়া খেলার ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন
রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার ২
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সরকার পেয়েছি : পানিসম্পদ মন্ত্রী
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
হাও‌রের বাঁধের কা‌জে অ‌নিয়ম, প্রতিবা‌দে অবস্থান কর্মসূ‌চি
খাল খনন কর্মসূচি কৃষি ও মৎস্যে বিপ্লব ঘটাবে: ডিসি জাহিদুল ইসলাম
জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামালপুরে শুরু হলো বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
চট্টগ্রামে আবার চালু হচ্ছে স্মার্ট স্কুল বাস সেবা
কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের কূপ-৫ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট যুক্ত
টাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
ধর্ম

চাটমোহরে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ ৬:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাটমোহরে হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এক মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে।

রোববার রাতে ঐতিহ্যবাহী চাটমোহর শাহী মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করে চাটমোহর স্পোর্টস একাডেমি।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন দেশবরেণ্য ইসলামী সংগীত শিল্পী ওবায়দুল্লাহ তারেক। তিনি একাধিক গজল পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। তার সুললিত কণ্ঠে ইসলামিক সংগীত উপভোগ করেন শত শত দর্শক।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসানুল ইসলাম হীরা, ডা. আসিফ, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, মুফতী মফিজ উদ্দিন (মথুরাপুর মনজুর রহমান এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা), পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, এবং শাহী মসজিদের পেশ ইমাম কাজী আব্দুস সালাম প্রমুখ। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মুফতী মাহাদী হাসান খান।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়—৫ পারা, ১০ পারা ও ৩০ পারা হিফজ।

বিভিন্ন বিভাগে বিজয়ীরা হলেন:

🔹 ৫ পারা বিভাগ:

প্রথম: মোঃ আব্দুল্লাহ (নওদাপাড়া তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা)
দ্বিতীয়: নাসিম হাসান (সারুটিয়া জামেউল উলুম, ভাঙ্গুড়া)
তৃতীয়: মোঃ জিম আহমেদ (নওদাপাড়া হাফিজিয়া, আটঘরিয়া)
🔹 ১০ পারা বিভাগ:

প্রথম: আবির হাসান (এম কে আর হাফিজিয়া, চাটমোহর)
দ্বিতীয়: মোঃ মহিত হাসান (গুনাইগাছা হাফিজিয়া, চাটমোহর)
তৃতীয়: হাবিব নাজ্জাবী (দারুস সুন্নাহ মাদ্রাসা)
🔹 ৩০ পারা বিভাগ:

প্রথম: কাওছার আহমেদ (জামিয়া ইসলামিয়া, বাহাদুরপুর)
দ্বিতীয়: আবু আইয়ুব আনসারী (গঙ্গারামপুর মাদ্রাসা, আটঘরিয়া)
তৃতীয়: হাসানুর রহমান (এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসা, চাটমোহর)
চাটমোহর স্পোর্টস একাডেমির আহ্বায়ক তৌহিদুল ইসলাম তাইজুল বলেন, “আমরা চেয়েছি প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান হাফেজদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে। তাদের মেধা ও সাধনা যেন জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ে—এই আমাদের মূল লক্ষ্য।”

সাবেক উপজেলা চেয়ারম্যান হাসানুল ইসলাম হীরা বলেন, “আমরা চারটি উপজেলা নিয়ে শুরু করেছি—আগামীতে এই আয়োজন পুরো পাবনা জেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।”

বিশিষ্ট গজলশিল্পী ওবায়দুল্লাহ তারেক বলেন, “আমি বহু প্রতিযোগিতায় বিচারক হয়েছি, তবে এত দূরবর্তী অঞ্চলে এমন মানসম্পন্ন আয়োজন দেখে অভিভূত। আয়োজকদের ধন্যবাদ ও দোয়া রইলো।”

উল্লেখ্য, প্রতিযোগিতাটি শুরু হয়েছিল গত ৯ ফেব্রুয়ারি। চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও আটঘরিয়া—এই চার উপজেলায় বাছাইপর্ব শেষে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২৬ ফেব্রুয়ারি চাটমোহর উপজেলা মিলনায়তনে। অংশ নেন মোট প্রায় ৩০০ প্রতিযোগী, গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন ৩৫ জন।

৪৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন