সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশসাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
রাজনীতি

প্রবাসীসহ সর্বস্তরের মানুষকে ঠকানোর বাজেট : মোমিন মেহেদী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৫ জুন, ২০২৫ ৫:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী অভিযোগ করেছেন, সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার লক্ষ্য থেকেই প্রবাসীসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে উপেক্ষা করে জনস্বার্থবিরোধী বাজেট প্রস্তাব করেছে।

তিনি বলেন, এ বাজেটে কৃষক, শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থী ও প্রবাসীদের অবদানকে অস্বীকার করার স্পষ্ট প্রবণতা লক্ষ্য করা গেছে।

গত সোমবার বিকেলে রাজধানীর তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ‘প্রত্যাশা: জনবান্ধব বিশেষ বাজেট’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মোমিন মেহেদী জানান, প্রস্তাবিত বাজেটে অতীতের চেয়ে ৩৮৫ কোটি টাকা কম বরাদ্দ দিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, "বিশেষ বাজেট না দিয়ে জনগণকে ঠকানোর চেষ্টা করা হয়েছে। আমরা শিক্ষা খাতে ২২%, কৃষি খাতে ১৫%, প্রবাসী কল্যাণে ৫%, খাদ্য খাতে ১৫% এবং যুব ও ক্রীড়া খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানাই।"

তিনি আরো বলেন, “এই বাজেট জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ। প্রবাসী আয়নির্ভর দেশের জন্য এমন বাজেট আত্মঘাতী। এর মাধ্যমে সরকার আবারও প্রমাণ করেছে যে, তারা ছাত্র-জনতার আস্থার যোগ্য নয়।”

বাজেট ঘাটতির প্রসঙ্গে তিনি বলেন, ২ লাখ ২৬ হাজার কোটি টাকার ঘাটতি ধরা হয়েছে, যা প্রমাণ করে সরকার অনুদান বৃদ্ধির সম্ভাবনা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে।

তিনি জানান, বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা, যার মধ্যে ৩৯ হাজার কোটি টাকা পরিশোধের পর নিট ঋণ দাঁড়াবে ৯৬ হাজার কোটি টাকা। পাশাপাশি অভ্যন্তরীণ ঋণ নেওয়া হবে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা, যার মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ৪ হাজার কোটি এবং ব্যাংক বহির্ভূত উৎস থেকে ২১ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।

সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা ১২ হাজার ৫০০ কোটি টাকা ধরা হলেও এনডিবির প্রস্তাব, "নোবেলজয়ী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করে ঋণের শর্ত কিছুটা শিথিল করা হলে এক লাখ ২২ হাজার কোটি টাকা সুদ পরিশোধের বোঝা বহন করতে হতো না।”

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকার পরিবর্তে ৬ লাখ কোটি টাকা নির্ধারণ করলে এবং এনবিআর লক্ষ্যমাত্রা ৫ লাখ কোটি করলে বাস্তবায়ন আরও সহজ হতো বলেও মত দেন তিনি।

সংবাদ সম্মেলনে এনডিবির প্রেসিডিয়াম সদস্য ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা ও সদস্য আফতাব মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

৪৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন