সর্বশেষ

সারাদেশ

আশাশুনিতে ৮শ' লিটার পেট্রোল জব্দ, দোকানিকে জরিমানা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অবৈধভাবে মজুদ করা ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সংশ্লিষ্ট দোকানিকে অর্থদণ্ডও দেওয়া হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীউলা কালিবাড়ি বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি মুদি দোকানের পেছনে ড্রামের মধ্যে কৌশলে সংরক্ষিত পেট্রোল উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই দোকানের মালিক মারুফা খাতুন, তিনি বকচরা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী। অভিযোগ ছিল, তিনি অবৈধভাবে পেট্রোল মজুদ রেখে অধিক মূল্যে বিক্রি করছিলেন।

অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। তিনি জানান, জব্দকৃত পেট্রোল ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকদের মধ্যে প্রতি ৫ লিটার ৬০০ টাকা দরে বিক্রি করা হয়। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

এ ছাড়া পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় মারুফা খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন