সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করলেন
ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশজ্বালানি বকেয়া, ৬ মাস বন্ধ ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স
রংপুরের উন্নয়ন বৈষম্য নিরসনে ডিসির সঙ্গে ৬ এমপি'র মতবিনিময়
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষিকাকে গলা কেটে হত্যা
কুমিল্লায় বাসস প্রধান প্রতিবেদকের মায়ের জানাজা ও দাফন সম্পন্ন
লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
নওগাঁয় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর, সরকারি সহায়তায় স্বস্তি
রাজশাহী মেডিকেলে ভিসি জাওয়াদুলের বিরুদ্ধে ঘুষের অভিযোগ: উত্তাল পরিস্থিতি
পটুয়াখালী কলাপাড়ায় আদালতে আইনজীবিদের মধ্যে হাতাহাতি মারামারি
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু
কলাপাড়ার ক্যান্সার আক্রান্ত সালমার জন্য মানবিক সহায়তা কামনা
রায়গঞ্জে বিধ্বস্ত আ.লীগ কার্যালয় রক্ষায় স্বেচ্ছাসেবকের উদ্যোগ
মোংলায় ঘের দখলচেষ্টা, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, হামলায় আহত ৪
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
ধামরাইয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ও চিমনি ভাঙা
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সীতাকুন্ডের ইকোপার্কে গলা কাটা অবস্থায় নিজেই হেঁটে বেরিয়ে আসে শিশু ইরা
গাইবান্ধায় ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ, চালক পলাতক
রাজবাড়ীতে প্রযুক্তিনির্ভর জেন্ডার সহিংসতা প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
বাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
মাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

গোমতী নদীর পানি বাড়ছেই, ফসল ও বন্যা নিয়ে শঙ্কায় কুমিল্লার মানুষ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৬:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলের প্রভাবে কুমিল্লার গোমতী নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে নদী তীরবর্তী এলাকার মানুষ এবং কৃষকরা ফসল হারানোর পাশাপাশি বন্যার আশঙ্কায় রয়েছেন।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমবার (২ জুন) রাত পর্যন্ত গোমতী নদীর পানি ৭ দশমিক ৩৯ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমা (১১.৩০ মিটার) থেকে এখনো প্রায় ৩ দশমিক ৯১ মিটার নিচে। ফলে আপাতত বন্যার আশঙ্কা না থাকলেও পানি বৃদ্ধির ধারা আরেক দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

গোমতী তীরবর্তী মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর এলাকার কৃষক আওলাদ হোসেন বলেন, “নদীর পানি বাড়ায় চরে আবাদ করা ফসলের ক্ষতির আশঙ্কা করছি। পানি যদি আরও বাড়ে, তাহলে আমরা বড় ক্ষতির মুখে পড়ব।”

একই এলাকার কৃষক রবিউল ইসলাম জানান, “গত সপ্তাহের শেষ দিকে টানা বৃষ্টির কারণে নদীর পানি বাড়তে শুরু করে। গত বছরও এমন অবস্থায় বাঁধ ভেঙে ফসল-ঘরবাড়ি তলিয়ে গিয়েছিল। এবারও তাই দুশ্চিন্তায় আছি।”

মহালক্ষাীপাড়া এলাকার বাসিন্দা হাসান মোল্লাও জানান, “প্রতিদিনই শুনছি নদীর পানি বাড়ছে। গত বছরের ভয়াবহ বন্যার স্মৃতি এখনো ভুলিনি। তাই আতঙ্ক রয়েই গেছে।”

তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান আশ্বস্ত করে বলেন, “নিম্নচাপ ও পাহাড়ি ঢলে পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই। আগামী এক দিনের মধ্যে পানি বাড়া থেমে ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা যাচ্ছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।”

উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। সেই বন্যার ক্ষত এখনো ওই এলাকায় স্পষ্টভাবে বিদ্যমান।

৪৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন