সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশকুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
জকিগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ: ১০ মাসেও গ্রেপ্তার হয়নি মূল হোতা
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
জাতীয়

ফিরতি ট্রেনের ৯ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৩০ মে, ২০২৫ ৮:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা শেষে কর্মজীবী মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ কর্মস্থলে ফিরতে পারেন, সেজন্য আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ শুক্রবার (৩০ মে) থেকে এ টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

রেলওয়ের তথ্য অনুযায়ী, আজ পাওয়া যাচ্ছে ৯ জুনের ট্রেনের টিকিট। পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়, আর পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

ফিরতি টিকিট বিক্রির সময়সূচি অনুযায়ী:

৩০ মে বিক্রি হচ্ছে ৯ জুনের টিকিট
৩১ মে বিক্রি হবে ১০ জুনের টিকিট
১ জুন বিক্রি হবে ১১ জুনের টিকিট
২ জুন বিক্রি হবে ১২ জুনের টিকিট
৩ জুন বিক্রি হবে ১৩ জুনের টিকিট
৪ জুন বিক্রি হবে ১৪ জুনের টিকিট
৫ জুন বিক্রি হবে ১৫ জুনের টিকিট
রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় জানাতে হবে। তবে, কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগ থাকছে না—টিকিট বিক্রির পর তা রিফান্ডযোগ্য নয়।

এই বিশেষ উদ্যোগের মাধ্যমে ঈদের ছুটি শেষে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে চায় বাংলাদেশ রেলওয়ে।

৪০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন