সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
ঐতিহাসিক ৭ই মার্চ আজ, বাঙালির জীবনে এক অনন্য গৌরবময় দিন
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশপটুয়াখালীর মহিপুরে জমি বিরোধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
মেলান্দহে ভাইয়ের রডের আঘাতে বড় ভাই নিহত
সিলেটে ডিসি’র বিরুদ্ধে মামলার অনুমতি চায় আদালত
কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর
নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তেল পাচার রোধে বিজিবি’র তৎপরতা
ময়মনসিংহে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেটে ডিজেলের সঙ্কট, পেট্রোল-অকটেনও মিলছে কম
মেঘনায় ডাকাতের হামলা, গুলিবিদ্ধ জেলের মরদেহ উদ্ধার
মোংলা বাজারে ধরা পড়ল বিরল প্রজাতির বিশাল গোলপাতা মাছ
কক্সবাজার নিখোঁজ নারীর মরদেহ লিফটের নিচ থেকে উদ্ধার
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি গ্রুপের মধ্যে সংঘর্ষ
নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীর জরিমানা
নরসিংদীতে কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যা: সৎ পিতার চাঞ্চল্যকর জবানবন্দি
রংপুরে পেট্রোল পাম্পে বিএসটিআইয়ের অভিযান, দুই স্টেশনকে জরিমানা
তেল পাচার ঠেকাতে বাংলাবান্ধা স্থলবন্দরে বিজিবির টহল জোরদার
খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
ফরিদপুরে জ্বালানি তেলের সংকট, চাহিদা অনুযায়ী পাচ্ছেন না চালকরা
কোটালীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে নদীতে ডুবে শিশুর মৃত্যু
কলাপাড়ায় দু:স্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু
শাবিপ্রবিতে গাঁজা ও ইয়াবাসহ চার নির্মাণ শ্রমিক আটক
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
আন্তর্জাতিক

দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে শৈবাল বিস্তারে প্রাণহানি: দুই শতাধিক সামুদ্রিক প্রজাতি বিপন্ন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ২:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলজুড়ে একটি বিষাক্ত শৈবালের ব্যাপক বিস্তারে দুই শতাধিক সামুদ্রিক প্রজাতির প্রাণহানির ঘটনা ঘটেছে। মার্চ থেকে শুরু হওয়া এই শৈবাল বিস্তার ইতোমধ্যে প্রায় ৪,৫০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে—যা প্রায় ক্যাঙ্গারু দ্বীপের সমান।

সংরক্ষণবিদরা ঘটনাটিকে 'মাছের জন্য ভয়াবহ এক সিনেমা'র সঙ্গে তুলনা করছেন। স্থানীয় বাসিন্দাদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় বড় সংখ্যক হাঙর, রে ফিশ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী সৈকতে ভেসে উঠছে। মৃত অবস্থায় পাওয়া প্রাণীর তালিকায় একটি তিন মিটার দীর্ঘ গ্রেট হোয়াইট হাঙরও রয়েছে।

বন্য প্রাণী বিশেষজ্ঞ ড. ভেনেসা পিরোত্তা জানান, এটি একটি নজিরবিহীন ঘটনা। “শৈবাল বিস্তার সাধারণত মৌসুমি হলেও এবার যে মাত্রায় ও গতি নিয়ে তা ছড়াচ্ছে, তা অভূতপূর্ব,” বলেন তিনি।

বিজ্ঞানীরা বলছেন, এই শৈবাল থেকে নির্গত এক ধরনের বিষ মাছ, হাঙর, রে ফিশসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর শ্বাসপ্রশ্বাসে সমস্যা সৃষ্টি করছে, যার ফলে তারা মারা যাচ্ছে। শৈবালের ঘনত্ব পানির অক্সিজেন কমিয়ে দিচ্ছে, ফলে প্রাণীরা দমবন্ধ হয়ে মৃত্যুবরণ করছে। অজফিশ প্রকল্পের ব্যবস্থাপক ব্র্যাড মার্টিন জানান, শৈবালের বিষ গিল ও টিস্যু নষ্ট করে এবং রক্তে প্রভাব ফেলে।

বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে রিফ অঞ্চলের কম সচল প্রাণীগুলি—যেমন পাফার ফিশ ও কাঁকড়া—যারা বিষাক্ত অঞ্চল থেকে সরতে পারে না।

মানুষের জন্য এই শৈবাল সরাসরি প্রাণঘাতী না হলেও, বেশি সময় সংস্পর্শে থাকলে ত্বকে জ্বালাপোড়া এবং শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিতে পারে। দক্ষিণ অস্ট্রেলিয়া সরকার সৈকতে বিবর্ণ পানি বা ফেনা দেখা গেলে সাঁতার না কাটার পরামর্শ দিয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘ সময় ধরে চলা সমুদ্রের উষ্ণতাবৃদ্ধি এ বিপর্যয়ের একটি বড় কারণ। সেপ্টেম্বর থেকে দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলবর্তী পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সেই সঙ্গে মার্চ থেকে চলা অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া শৈবালের বিস্তার ও স্থায়িত্ব বাড়িয়ে তুলেছে।

২০১৪ সালের পর এই প্রথম দক্ষিণ অস্ট্রেলিয়ায় এত বড় পরিসরে বিষাক্ত শৈবাল বিস্তার দেখা গেল। ইতোমধ্যে বাণিজ্যিক মৎস্যশিকার বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যটন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে, কারণ সৈকতে ভেসে আসা মৃত প্রাণীর কারণে পর্যটকদের সংখ্যা কমে গেছে।

বর্তমানে দক্ষিণ অস্ট্রেলিয়ার সরকার ও গবেষকরা শৈবালের পশ্চিমমুখী বিস্তার পর্যবেক্ষণে রেখেছেন এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছেন।

৩৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন